for Add

এমবাপে চলে গেলে ৩ ফুটবলারকে নেবে পিএসজি

কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন অবশেষে সফল হতে চলেছে। ইতোমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে তিনি গন্তব্য পরিবর্তনের কথাও জানিয়ে দিয়েছেন বলে খবর দিয়েছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। অনেক কৌশল খাটিয়েও যে আগের দুই মৌসুমের মতো এমবাপেকে আটকে রাখা যাচ্ছে না, তা নিশ্চিত পিএসজিও। সে কারণে প্যারিসিয়ানরা তার বিকল্প হিসেবে তিন ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা করছে।

এই দাবি করেছেন দলবদল বিষয়ক ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এমবাপে পিএসজির দীর্ঘ সময়ের সঙ্গী ছিলেন। সে কারণে তার অনুপস্থিতিতে দলটিকে মানিয়ে নেওয়ার মিশনে নামতে হবে। ইতোমধ্যে সেই পরিকল্পনাও শুরু করে দিয়েছে পিএসজি।

রোমানো বলছেন— লা প্যারিসিয়ানরা আগামী মৌসুমে এমবাপে দল ছাড়ার পর তিনজন মানসম্মত খেলোয়াড় কেনার প্রজেক্ট হাতে নিয়েছে। যার মাধ্যমে এই ফরাসি ফরোয়ার্ডের অভাব পূরণের আশা প্যারিসের ক্লাবটির। ফরোয়ার্ড লাইনে তারা একজন ভালো মানের ফুটবলার কিনতে চায়। ইতালিয়ান ক্লাব নাপোলির ভিক্টর ওসিমেন হতে পারেন ওই ফুটবলার। তাকে না পেলে অন্য কোনো বড় তারকার দিকে ঝুঁকবে ক্লাবটি।

এর আগে মিডফিল্ডে চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির বানার্ড সিলভা এবং বার্সেলোনার ফ্রেঙ্কি ডি জংকে চেয়েছিল পিএসজি। যদিও সেই দফায় তারা সফল হয়নি। সে কারণে আগামী মৌসুমে নাসের আল খেলাইফির ক্লাব নিউক্যাসলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেজকে কেনার লড়াইয়ে নামবে। তার জন্য প্রায় শত মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজও নাকি দিতে প্রস্তুত তারা। এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে একজন পরীক্ষিত ফুটবলার চায় পিএসজি। সেখানে তাদের প্রথম পছন্দ বায়ার্ন মিউনিখের ম্যাথিউস ডি লিট। এছাড়া আরও এক তরুণ ডিফেন্ডারে তাদের নজর রয়েছে।

উল্লেখ্য, বিগত ৫-৬ বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলেই আলোচনায় থাকেন এমবাপে। এই ফ্রেঞ্চ তারকা বহুবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি নিজের দুর্বলতার কথা প্রকাশ করেছেন। আর রিয়াল মাদ্রিদও তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। দুই পক্ষই যখন রাজি, তখন মূল বাগড়া দিয়েছে পিএসজি। মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া এই খেলোয়াড়কে আর কারও হাতে তুলে দিয়ে রাজি নয় তারা। তবে এবার সম্ভবত শেষ হচ্ছে সেই নাটক। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেও পিএসজি ছাড়বেন-ক্লাব কর্তাদের এমন কথা জানিয়ে দিয়েছেন এমবাপে।সূত্র: ঢাকাপোস্ট.কম

ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন এই খবর। এছাড়া পিএসজির একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে একই খবর দিয়েছে। প্যারিসের ক্লাবটির সঙ্গে ২৫ বছর বয়সী এমবাপে ২০২২ সালে সবশেষ চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। চুক্তিতে শর্ত ছিল, তিনি চাইলে এক বছর মেয়াদ বাড়াতে পারবেন। কিন্তু সেই শর্ত পূরণ করেননি এমবাপ্পে। পিএসজি ছেড়ে এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা। এরই মধ্যে দলবদলের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে বলেও সূত্রের খবর। তবে পিএসজির সূত্র বলেছে, ‘ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনও দুই পক্ষ একমত হতে পারেনি।’ ঐক্যমত্যে পৌঁছালেই হয়তো রিয়ালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে যাবেন এমবাপে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add