for Add

ইস্টবেঙ্গলের ‘মনে মুন্না’

আজ ১২ ফেব্রুয়ারি। ২০০৫ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন এপার-ওপার দুই বাংলায় জনপ্রিয়তার চূড়ায় ওঠা তারকা ফুটবলার মোনেম মুন্না। প্রয়াত এই তারকা ফুটবলারের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ভারতের ইস্টবেঙ্গল এফসি। যে ক্লাবকে মুন্না উপহার দিয়েছিলেন টানা তিনটি লিগ শিরোপা।

ইস্টবেঙ্গল ক্লাব সোমবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুন্নার মৃত্যুবার্ষিকী স্মরণ করে লিখেছে ‘মনে মুন্না’। অর্থাৎ ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটির কর্মকর্তা-সমর্থকদের হৃদয়ে এখনো অম্লান মোনেম মুন্নার নামটি।

‘আমাদের প্রাক্তন ডিফেন্ডার মোনেম মুন্নার ১৯তম মৃত্যুবার্ষিকীতে তাকে আমরা স্মরণ করছি। বাংলাদেশের সাবেক এ অধিনায়ককে বলা হতো ‘কিং ব্যাক’। তিনি তিনবার আমাদের ক্লাবে প্রতিনিধ্ত্বি করেছেন (১৯৯১-৯২, ১৯৯৩-৯৪ ও ১৯৯৫-৯৬)। তিনি অত্যন্ত দর্শকপ্রিয় ছিলেন’-লিখেছে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল ক্লাবের নারী দলে প্রথম বিদেশি হিসেবে খেলছেন বাংলাদেশ জাতীয় দলের রাইট উইঙ্গার সানজিদা আক্তার। লাল-হলুদ জার্সিতে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলা হয়ে গেছে সানজিদার।

কলকাতার মাঠে কিকস্টার্টের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে আলোচনায় এসেছেন সানজিদা। কলকাতা যাওয়ার পর সানজিদা দেখেছেন এখনো ওই শহরে কত জনপ্রিয় মোনেম মুন্না। ক্লাব প্রাঙ্গনে সাজিয়ে রাখা মুন্নার প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সানজিদা। আজ (১২ ফেব্রুয়ারি) তার মৃত্যুবার্ষিকীতে দিয়েছেন আবেগঘন এক স্ট্যাটাস।

দেশের অন্যতম এ তারকা ফুটবলার নারায়ণগঞ্জের বন্দরে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে পাইওনিয়ার লিগ দিয়ে শুরু হয়েছিল মুন্নার ফুটবল ক্যারিয়ার। বেশিরভাগ সময়ই তিনি ঢাকা আবাহনী লিমিটেডে খেলেছেন। এছাড়া খেলেছেন শান্তিনগর ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নে।

কিংব্যাকখ্যাত মুন্না ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত কলকাতার ইস্ট বেঙ্গলে খেলেছেন। ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৯১ সালে ঢাকা লিগে ২০ লাখ টাকা পেয়ে এক মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়েছিলেন।

১৯৯৫ সালে মিয়ানমারে অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমবারের মত কোন আন্তর্জাতিক শিরোপা জয় লাভ করে। মোনেম মুন্না কিডনি রোগে আক্রান্ত হয়ে ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add