for Add

ফিফা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি ইরানের

ফিলিস্তিনে অব্যাহত হামলার প্রতিবাদে গত সত্তরের দশকে আরব মুসলিম দেশগুলোর আপত্তিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বাদ দেওয়া হয় ইসরায়েলকে। এরপর থেকে খেলতে শুরু করে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার অধীনে। ফিফার টুর্নামেন্টগুলোতেও তাদের অংশগ্রহণ অব্যাহত ছিল। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি থেকেও ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইরান।

গাজায় ইসরায়েলের আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে ফিফার কাছে ইরান ফুটবল ফেডারেশন আজ (শনিবার) এ দাবি জানিয়েছে। ইসরায়েল ফুটবল ফেডারেশনকে ‘ফুটবল থেকে পুরোপুরি নিষিদ্ধ করার’ দাবি তুলেছে ইরান। কেবল ফুটবল থেকে নিষিদ্ধ করাই নয়, ইরান ফিফার সদস্য দেশগুলোকে ফিলিস্তিনে খাবার, পানীয়, ওষুধ ও চিকিৎসা–সরঞ্জাম পাঠানোর আবেদনও করেছে।

ইসরায়েলকে ফিফায় নিষিদ্ধ করার দাবি কেবল ইরানই নয়, মধ্যপ্রাচ্যের আরও ১২টি দেশ একই দাবিতে ফিফাকে চিঠি দিয়েছে বলে খবরে জানা যায়। গত বৃহস্পতিবার স্কাই নিউজ খবর দিয়েছিল, মধ্যপ্রাচ্যের ১২টি দেশের ফুটবল সংস্থার ফিফার কাছে দেওয়া ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবিসংবলিত চিঠি তাদের হাতে আছে।

ইরান ফুটবল ফেডারেশনের চিঠিতে আরও বলা হয়, সন্দেহাতীতভাবে ফিফা ও ফুটবল সংস্থাগুলো যদি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতে পারে, তাহলে সেটি হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে দুর্দান্ত সিদ্ধান্ত।

২০২১ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানি অ্যাথলেটদের পদকের জন্য ইসরায়েলি অ্যাথলেটদের সঙ্গে করমর্দন না করতে অনুরোধ করেন। তবুও গত বছরের আগস্টে পোল্যান্ডে এক কুস্তি প্রতিযোগিতায় ইসরায়েলি প্রতিযোগীর সঙ্গে করমর্দন করে আজীবন নিষিদ্ধ হয়েছেন ইরানি কুস্তিগির মোস্তফা রাজায়েই। ইসরায়েলকে চরম শত্রু ভাবা ইরানের অ্যাথলেটদের ব্যক্তিগত খেলাধুলাতেও ইসরায়েলিদের সঙ্গে খেলায় নিষেধাজ্ঞা আছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে সর্বশেষ আক্রমণের সূচনা করে হামাস। ইসরায়েলে ১ হাজার ১৬০ জন নিহত হওয়ার পর পাল্টা হামলা চালানো শুরু করে দেশটি। ‘হামাস নির্মূলে’ ইসরায়েলের সেই আক্রমণে এ পর্যন্ত প্রায় ২৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এএফসি’র প্রতিষ্ঠাতা সদস্য ছিল ইসরায়েল। এরপর তারা এশিয়ান কাপের প্রথম তিনটি আসরেই ফাইনাল খেলেছিল। মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরটিতে ১৯৬৪ সালে চ্যাম্পিয়নও হয় ইসরায়েল। এরপর মুসলিম দেশগুলোর আপত্তিতে তাদের এএফসি থেকে নিষিদ্ধ করা হয়।সূত্র: ঢাকাপোস্ট

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add