for Add

আইসিসির মাস সেরার দৌঁড়ে শামার

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জানুয়ারির জন্য মনোনয়ন পেয়েছেন অভিষেক টেস্ট সিরিজে সেরার পুরস্কার জয় করা ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। শামারের সাথে আছেন ইংল্যান্ডের ওলি পোপ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজে অভিষেক হয় শামারের। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে বোলিংয়ে এসেই প্রথম ডেলিভারিতে ১শর বেশি টেস্ট খেলা স্টিভেন স্মিথকে আউট করেন তিনি। অভিষেকে উইকেট নেওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শামারকে। টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট নেন এই ডান পেসার। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন শামার। তারপরও দলের হার এড়াতে পারেননি তিনি।

কিন্তু ব্রিজবেনে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দেন শামার। পায়ে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নেন শামার। ম্যাচে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। দুই ম্যাচে ৫৭ রান ও ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন শামার। এমন পারফরমেন্সের সুবাদে মাস সেরার মনোনয়ন পান এই পেসার।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অসাধারন ইনিংস খেলেন ইংল্যান্ডের ব্যাটার পোপ। যার সুবাদে ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়ে নাটকীয়ভাবে ম্যাচ জিতে ইংল্যান্ড।

গেল মাসে ৩টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেলউড। ১৯ উইকেট শিকার করে মাস সেরার দৌঁড়ে নাম তুলেছেন হ্যাজেলউড। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে ৫টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেডে ৯টি এবং ব্রিজবেনে ৫ উইকেট নেন হ্যাজেলউড।

নারীদের বিভাগে মাস সেরার দৌঁড়ে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও অ্যালিসা হিলি এবং আয়ারল্যান্ডের অ্যামি হান্টার।বাসস।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add