for Add

রাচিনের প্রথম ডাবল সেঞ্চুরির দিনে দূর্জয়ের রেকর্ড ভাঙলেন ব্র্যান্ড

রাচিন রবীন্দ্রর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫১১ রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসকে ডাবল শতকে রূপ দিয়ে ২৪০ রান করেন রাচিন।

অভিষেক টেস্টে ১১৯ রানে ৬ উইকেট নিয়ে অধিনায়ক হিসেবে সেরা বোলিংয়ে বাংলাদেশের নাইমুর রহমান দূর্জয়ের রেকর্ড ভাঙেন দক্ষিণ আফ্রিকার হয়ে নিল ব্র্যান্ড। নিউজিল্যান্ডের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৮০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হাতে নিয়ে ৪৩১ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন কেন উইলিয়ামসন ও রাচিনের জোড়া সেঞ্চুরিতে ৮৬ ওভারে ২ উইকেটে ২৫৮ রান করেছিলো নিউজিল্যান্ড। উইলিয়ামসন ১১২ ও রাচিন ১১৮ রানে অপরাজিত ছিলেন।

আজ দ্বিতীয় দিন উইলিয়ামসনকে ১১৮ রানে থামান দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত পেসার রুয়ান দু সোয়াত। ২৮৯ বল খেলে ১৬টি চারে ১১৮ রান করেন উইলিয়ামসন। তৃতীয় উইকেটে রাচিনের সাথে ৪৭২ বলে ২৩২ রানের জুটি গড়েন উইলিয়ামসন।

দুই বছর পর ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে প্রথম ডাবল-সেঞ্চুরির দেখা পান রাচিন। ডাবল-সেঞ্চুরির পরও ইনিংস বড় করার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত দলীয় ৪৭৪ রানে সপ্তম ব্যাটার হিসেবে ব্র্যান্ডের বলে বোল্ড হওয়ার আগে ২৬টি চার ও ৩টি ছক্কায় ৩৬৬ বলে ২৪০ রান করেন রাচিন।

পরের দিকে গ্লেন ফিলিপস ৩৯ ও ম্যাট হেনরি ২৭ রানে আউট হন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫১১ রানে থামে নিউজিল্যান্ড।
প্রথম দিন পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে উইকেট না পেলেও দ্বিতীয় দিন ৬ উইকেট শিকার করেন ২৬ ওভারে ১১৯ রান দেওয়া ব্র্যান্ড। এতে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেরা বোলিংয়ে বাংলাদেশের দূর্জয়ের ২৪ বছরের পুরনো রেকর্ড ভাঙেন ব্র্যান্ড।

২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৪ দশমিক ৩ ওভারে ১৩২ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন অধিনায়ক দূর্জয়।

নিউজিল্যান্ডের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে উপরের সারির চার ব্যাটারকে হারিয়ে ৮০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ২৯ রান নিয়ে অপরাজিত আছেন ডেভিড বেডিংহ্যাম। এছাড়া অভিষিক্ত এডওয়ার্ড মুর ২৩ ও জুবায়ের হামজা ২২ রান করে আউট হন। নিউজিল্যান্ডের কাইল জেমিসন ২টি উইকেট নেন।বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add