for Add

পাকিস্তানের কাছে হেরে সুপার সিক্স থেকে বিদায় বাংলাদেশ

পেসার রোহানাত দৌল্লা বর্ষন ও অফ-স্পিনার শেখ পারভেজ জীবনের দুর্দান্ত বোলিং নৈপুন্যের পরও ব্যাটারদের ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠা হলো না বাংলাদেশের যুবাদের। আজ সুপার সিক্সে গ্রুপ-১এ নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ।

বর্ষন-জীবনের ৮ উইকেট শিকারে ১৫৫ রানে অলআউট হয় পাকিস্তান। সেমিফাইনালে উঠতে ৩৮ দশমিক ১ ওভারে ১৫৬ রান স্পর্শ করতে হতো বাংলাদেশকে। কিন্তু ৩৫ দশমিক ৫ ওভারে ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ।

সুপার সিক্সের গ্রুপ-১ থেকে ৪ ম্যাচে (গ্রুপ পর্বের দুই ম্যাচসহ) ৮ করে পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। ৪ ম্যাচে (গ্রুপ পর্বের দুই ম্যাচসহ) ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে সুপার সিক্স থেকে বিশ^কাপ মিশন শেষ করলো ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বেনোনিতে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করার সুযোগ পাওয়া পাকিস্তানের ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগই দেয়নি বর্ষন ও জীবন। তাদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে এক পর্যায়ে ৮৯ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান। সাত নম্বরে নামা আরাফাত মিনহাসের ৩৪ ও আলি আসফান্দের ১৯ রানের উপর ভর করে ৪১তম ওভারে গুটিয়ে যাবার আগে ১৫৫ রানের সম্মানজনক সংগ্রহ পায় পাকিস্তান। দলের পক্ষে মিনহাসই সর্বোচ্চ রান করেন।

বাংলাদেশের বর্ষন ৮ ওভারে ২৪ রানে এবং জীবন ১০ ওভারে ২৪ রানে ৪টি করে উইকেট নেন।

সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৫৬ রানের টার্গেট ৩৮ দশমিক ১ ওভারে টপকাতে হবে এমন সমীকরন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলতে নেমে ঝড়ো শুরু করেছিলো বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। ১৬ বলে ২৬ রান তুলেন তারা।

১২ বলে ১৯ রান করা জিশানকে শিকার করে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন পাকিস্তানের পেসার উবায়েদ শাহ। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের ফিরিয়ে দেন উবায়েদ ও আলি রাজা। এতে ২০তম ওভারে ৮৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

সপ্তম উইকেটে ৬১ বলে ৪০ রান তুলে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ শিহাব জেমস ও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। কিন্তু ৩০ থেকে ৩২ ওভারে টানা ৩ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। এসময় দুই সেট ব্যাটার জেমস ২৬, রাব্বি ১৩ ও ইমন শূণ্যতে ফিরেন।

১২৭ রানে নবম উইকেট পতনে হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ উইকেটে লড়াই করার চেষ্টা করেন বর্ষন ও মারুফ মৃধা। জুটিতে ২৩ রান তুলে দলের রান দেড়শও স্পর্শ করে ফেলেন তারা। কিন্তু ৩৬তম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৪ রানে মারুফ বোল্ড হলে ১৫০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ২১ রানে অপরাজিত থাকেন বর্ষন। ৪৪ রানে ৫টি ও রাজা ৩টি উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন পাকিস্তানের উবায়েদ।বাসস।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add