for Add

তানভীরের নৈপুণ্যে তৃতীয় জয় কুমিল্লার

বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের ঘুর্ণিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ নিজেদের পঞ্চম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তানভীর। ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো কুমিল্লা। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার তানভীরের ঘুর্ণিতে পড়ে ৪৮ রানে ৫ উইকেট হারায় চট্টগ্রাম।

শুরুর ধাক্কা পরের দিকের ব্যাটাররাও সামলে উঠতে না পারলে ২১ বল বাকী থাকতে ৭২ রানে অলআউট চট্টগ্রাম। দলের মাত্র দু’জন ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারেন। নিউজিল্যান্ডের টম ব্রুস ২০ বলে ২৭ এবং আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান ১১ রান করেন। চার ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

কুমিল্লার তানভীর ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন। আরেক স্পিনার আলিস ইসলাম নেন ২ উইকেট।
সহজ টার্গেটে খেলতে নেমে ২৫ রানের মধ্যে ২ উইকেট হারায় কুমিল্লা। অধিনায়ক লিটন দাস ২ ও আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করা মাহিদুল ইসলাম অঙ্কন ৫ রানে ফিরেন। তৃতীয় উইকেটে ২০ বলে ৪১ রানের জুটি গড়ে কুমিল্লার জয়ের পথ সহজ করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও তাওহিদ হৃদয়।বাসস

৫টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ৩১ রান করে হৃদয় ফেরার পর ৬৪ বল হাতে রেখে কুমিল্লার জয় নিশ্চিত করেন রিজওয়ান ও ওয়েস্ট ইন্ডিজের রেমন রেইফার। রিজওয়ান ১৬ ও রেইফার ৪ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ৭২/১০, ১৬.৩ ওভার (ব্রুস ২৭, নাজিবুল্লাহ ১১, তানভীর ৪/১৩)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৭৩/৩, ৯.২ ওভার (হৃদয় ৩১, রিজওয়ান ১৬*, জিয়াউর ১/১২)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add