for Add

মাহমুদুল্লাহ-শেহজাদের ব্যাটিংয়ে জয়ের দেখা পেলো বরিশাল

মাহমুদুল্লাহ রিয়াদ ও পাকিস্তানী আহমেদ শেহজাদের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্টিক হারের পর জয়ের দেখা পেলো তামিম-মুশফিকের ফরচুন বরিশাল। আজ নিজেদের পঞ্চম ম্যাচে বরিশাল ৪৯ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে। এই নিয়ে টানা পঞ্চম ম্যাচ হেরে টেবিলের তলানিতে সিলেট। পঞ্চম ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানেই থাকলো বরিশাল।বাসস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বরিশাল দ্বিতীয় ওভারে অধিনায়ক তামিম ইকবালকে হারায়। ৮ বলে ২ রান করে সিলেটের স্পিনার নাইম হাসানের শিকার হন তামিম। তিন নম্বরে নামা প্রীতম কুমারকে ১ রানে বিদায় করেন জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা।

৩৩ রানে ২ উইকেট পতনের পর বরিশালের রানের চাকা সচল রাখেন শেহজাদ ও সৌম্য সরকার। তৃতীয় উইকেটে ৩৫ বলে ৫০ রান যোগ করেন তারা। ৩টি চারে ২০ রান করে ইংল্যান্ডের বেনি হাওয়েলের বলে আউট হন সৌম্য।

দশম ওভারে বাউন্ডারি মেরে ৩০ বলে টি-টোয়েন্টিতে ৪৫তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শেহজাদ। হাওয়েলের দ্বিতীয় শিকার হয়ে ৬৬ রানে থামেন ৪১ বল খেলে ৯টি চার ও ২টি ছক্কা মারা শেহজাদ। এই ইনিংস খেলার পথে বিপিএলে নবম বিদেশি ব্যাটার হিসেবে ১হাজার রান পূর্ণ করেন শেহজাদ।

মুশফিকুর রহিম ২২ রানে আউট হবার পর সিলেটের বোলারদের উপর ঝড় বইয়ে দেন মাহমুদুল্লাহ। মাত্র ২৩ বলে টি-টোয়েন্টিতে ২০তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল্লাহ। ৭টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে অপরাজিত ৫১ রান করেন মাহমুদুল্লাহ। ৬ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহ-মিরাজের ১৮ বলে অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় বরিশাল। সিলেটের হাওয়েল ২১ রানে ৩ উইকেট নেন।

১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারে মিরাজের শিকার হন ৯ রান করা নাজমুল হোসেন শান্ত। ভালো শুরু করেও ষষ্ঠ ওভারে বিদায় নেন ২টি চার ও ১টি ছক্কায় ২৫ রান করা আরেক ওপেনার শামসুর রহমান।

চার নম্বরে নেমে ২ রানে থামেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এতে ৫২ রানে ৩ উইকেট হারায় সিলেট। চতুর্থ উইকেটে ৪২ বলে ৫৮ রানের জুটি গড়ে সিলেটকে খেলায় ফেরান জাকির হাসান ও হাওয়েল। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা জাকিরকে শিকার করে বরিশালকে ব্রেক-থ্রু এনে দেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইমরান। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪৬ রান করেন জাকির।

দলীয় ১১০ রানে চতুর্থ ব্যাটার হিসেবে জাকির আউট হওয়ার পর ব্যাটিং ধ্বস নামে সিলেটের। ১১৭ রানে অষ্টম উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ১৫ বল বাকী থাকতে ১৩৭ রানে অলআউট হয় সিলেট। বরিশালের ইমরান ৪টি, মিরাজ-খালেদ ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৮৬/৫, ২০ ওভার (শেহজাদ ৬৬, মাহমুদুল্লাহ ৫১*, হাওয়েল ৩/২১)।
সিলেট স্ট্রাইকার্স : ১৩৭/১০, ১৭.৩ ওভার (জাকির ৪৬, শামসুর ২৫, ইমরান ৪/২৯)।
ফল : ফরচুন বরিশাল ৪৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : মাহমুল্লাহ রিয়াদ(বরিশাল)

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add