for Add

কুমিল্লাকে হারিয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়

আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইর অলরাউন্ড নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। আজ নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর ৮ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ওমরজাই ব্যাট হাতে ২০ বলে অপরাজিত ৩৬ রান করার পর বল হাতে ২ উইকেট নেন।বাসস।

এই জয়ে ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো রংপুর। ৪ ম্যাচে দ্বিতীয় হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকলো কুমিল্লা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় রংপুর। ১টি করে চার-ছক্কায় শুরু করা ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে ১৪ রানে ফিরিয়ে দেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম।

কিং ফেরার পর আরেক ওপেনার বাবর আজমকে নিয়ে রংপুরের রানের চাকা সচল রাখেন তিন নম্বরে নামা ফজলে মাহমুদ। ওয়ানডে মেজাজে খেলা বাবরকে ১১তম ওভারে বোল্ড করেন পাকিস্তানী স্পিনার খুশদিল শাহ। স্বদেশীর শিকার হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৩৭ রান করেন বাবর। দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৫৫ রান যোগ করেন ফজলে-বাবর।

বাবরের পর মারমুখী মেজাজে থাকা মহিমুদকে হারায় রংপুর। ১টি চার ও ২টি ছক্কায় ২১ বলে ৩০ রান করে পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হন মাহমুদ।

চার নম্বরে নামা শামিম হোসেন ১৪ রানে আউট হওয়ার পর পঞ্চম উইকেটে কুমিল্লার বোলারদের উপর চড়াও হন দুই আফগানিস্তানী ওমরজাই ও মোহাম্মদ নবি। মুস্তাফিজের করা ১৮তম ওভারে ওমারজাইর ২টি ছক্কা ও ১টি চারে ২১ রান পায় রংপুর।

ওয়েস্ট ইন্ডিজের পেসার রেমন রেইফারের করার ১৯তম ওভারের প্রথম দুই বলে ১টি করে চার-ছক্কা মেরে তৃতীয় বলে আউট হন ৭ বলে ১৩ রান করা নবি। ওমরজাই-নবি ১৪ বলে ৩৫ রান যোগ করেন।

শেষ ৯ বলে ২১ রান তুলে রংপুরকে ৫ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ওমরজাই ও অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ৫ ওভারে ৬৮ রান তুলে রংপুর। ৩টি চার ও ২টি ছক্কায় ওমরজাই ২০ বলে অপরাজিত ৩৬ এবং সোহান ১টি করে চার-ছক্কায় ৬ বলে অনবদ্য ১৫ রান করেন। কুমিল্লার রেইফার ২টি উইকেট নেন।

১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে ওমরজাইর বলে খালি হাতে সাজঘরে ফিরেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।

শুরুতে অধিনায়ককে হারালেও দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ৫৯ রানের জুটি গড়ে কুমিল্লাকে ভালো অবস্থায় রাখেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও মাহিদুল ইসলাম অঙ্কন। দশম ওভারে রিজওয়ানকে ১৭ রানে শিকার করে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নবি।

তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সাথে জুটি গড়ার পথে ৪২ বলে টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতক পূর্ণ করেন অঙ্কন। ১৭তম ওভারে পেসার হাসান মাহমুদের বলে বিদায় নেন ৪টি চার ও ৩টি ছক্কায় ক্যারিয়ার সেরা ৬৩ রান করা অঙ্কন।

অঙ্কন ফেরার পর শেষ ৩ ওভারে ৫০ রান দরকার পড়ে কুমিল্লার। কিন্তু সেই সমীকরণ মেলাতে পারেনি কুমিল্লার ব্যাটাররা। সাকিবের করা শেষ ওভারে ২৯ রানের প্রয়োজনে ২ উইকেট হারিয়ে ২০ রান তুলে কুমিল্লা। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান করে কুমিল্লা। রংপুরের ওমরজাই ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৬৫/৫, ২০ ওভার (বাবর ৩৭, ওমারজাই ৩৬*, রেইফার ২/২০)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫৭/৬, ২০ ওভার (অঙ্কন ৬৩, হৃদয় ৩৯, ওমরজাই ২/৩১)।
ফল : রংপুর রাইডার্স ৮ রানে জয়ী।
ম্যাচ সেরা : আজমতুল্লাহ ওমরজাইর(রংপুর)

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add