for Add

শিরোপা ধরে রাখার প্রত্যয় বাংলাদেশের

২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর দ্বিতীয় আসরের আয়োজকও বাংলাদেশ। ঘরের মাঠে জেতা ট্রফি এবার ঘরের মাঠেই ধরে রাখার চ্যালেঞ্জ। প্রায় নতুন একটা দল নিয়ে সেই প্রত্যাশার কথাই শোনালেন কোচ, অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড়রা।

আগামী ২ থেকে ৮ ফেব্রুয়ারি কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে দক্ষিণ এশিয়ার মেয়েদের বয়সভিত্তিক এই টুর্নামেন্ট। এবার অংশ নেবে চার দল- ভারত, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ। দল কম বলে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

২০২১ সালে ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল ভারতকে। বাংলাদেশ কোনো ম্যাচ হারেনি। ১৯ গোল করেছিলেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের জালে বল পাঠাতে পারেনি কোনো দেশ।

এবার বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে ২ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে এবং শেষ ম্যাচ ৬ ফেব্রুয়ারি ভুটানের সঙ্গে।-জাগোনিউজ

টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতি কেমন। লক্ষ্য কি? এসব জানাতে সোমবার সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাফুফে। দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু জানিয়েছেন, ‘আমাদের এই দলে বেশিরভাগ খেলোয়াড়ই নতুন। অনূর্ধ্ব-১৭ দলেরই ১৪ জন। ৩ জন আছেন বিকেএসপির। আর জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে আফঈদা, স্বর্ণা, ইতি খাতুন, সুরমা জান্নাত, আফঈদা খন্দকার প্রান্তি স্বপ্না রানী। এই নতুনদের নিয়েই আমরা শিরোপা ধরে রাখার চেষ্টা করবো।’

বাফুফের সদস্য ও বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এটা টুর্নামেন্টের সেকেন্ড এডিশন। ২০২১ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও আমরা আয়োজক। এই দলের ৫ জন খেলোয়াড় আছেন যারা আগে খেলেছেন। বাকিরা বিভিন্ন বয়সভিত্তিক দল থেকে এসেছে।’

প্রথম ম্যাচটিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘নেপালের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। আমাদের পরিকল্পনা প্রতিটি ম্যাচ ধরে খেলা এবং একটির পর একটি ম্যাচ জেতা। তাই জয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই। আর প্রথম লক্ষ্য অবশ্যই ফাইনাল খেলা।’

অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বলেছেন, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক দিন ধরে অনুশীলন করছি। আশা করি দেশবাসীকে আমরা ভালো খেলা উপহার দিতে পারবো। আমাদের দলে ফরোয়ার্ড যারা আছেন তারা অনেক ভালো। তাদের ফিনিশিংও ভালো।’

সব সংবাদ

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল কিশোরী ফুটবলাররা রোববার মধ্যপ্রাচ্যে যাচ্ছে বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনে গলদঘর্ম বাফুফে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ বিশ্বকাপ বাছাই উপলক্ষে হকির ক্যাম্প শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add