for Add

চট্টগ্রামের হ্যাটট্টিক জয়

দুই ব্যাটার তানজিদ হাসান ও নিউজিল্যান্ডের টম ব্রুসের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্টিক জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ রোববার টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে চট্টগ্রাম ৮ উইকেটে হারিয়েছে সিলেট স্টাইকার্সকে। ৫ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো চট্টগ্রাম। অপরদিকে চার ম্যাচের চারটিতেই হারলো মাশরাফি বিন মর্তুজার সিলেট।বাসস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা সিলেট ইনিংসের দ্বিতীয় ওভারে দুই ওপেনারকে বিদায় করেন চট্টগ্রামের পেসার ওমানের বিলাল খান। মোহাম্মদ মিঠুন ১ ও নাজমুল হোসেন শান্ত ৫ রানে সাজঘরে ফিরেন।

শুরুতে দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে উঠে সিলেটকে লড়াইয়ে ফেরান টেক্টর ও জাকির হাসান। ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়েন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ৩১ রান করা জাকিরকে শিকার করে ১১তম ওভারে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নিহাদুজ্জামান।

দলীয় ৬৫ রানে জাকির ফেরার পর বার্লকে নিয়ে ৩৭ বলে ৪২ রান যোগ করেন টেক্টর। ১৭তম ওভারে বিলালের তৃতীয় শিকার হন ব্যক্তিগত ৩৫ রানে জীবন পাওয়া টেক্টর। ২টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৪৫ রান করেন টেক্টর।

ইনিংসে শেষ ২২ বলে জুটি বেঁধে অবিচ্ছিন্ন ৩০ রান তুলে সিলেটকে ৪ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ এনে দেন বার্ল ও আরিফুল হক। ৪টি চারে ২৯ বলে অনবদ্য ৩৪ রান করেন বার্ল। ১টি করে চার-ছক্কায় ১২ বলে অপরাজিত ১৭ রান করেন আরিফুল। চট্টগ্রামের বিলাল ২৪ রানে ৩ উইকেট নেন।

১৩৮ রানের টার্গেটে খেলতে নেমে ২৩ রানের সূচনা পায় চট্টগ্রাম। ৩টি চারে ১৭ রান করা শ্রীলংকার আবিস্কা ফার্নান্দোকে শিকার করেন সিলেটকে প্রথম সাফল্য এনে দেন পেসার তানজিম হাসান সাকিব।

শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়ে চট্টগ্রামের জয়ের পথ সহজ করেন তানজিদ ও ব্রুস। এই জুটিতে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করে টেক্টরের বলে বোল্ড হন ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে ৫০ রান করা তানজিদ।

তৃতীয় উইকেটে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৪ বল বাকী রেখে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন ব্রুস ও শাহাদাত হোসেন। ৩টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ব্রুস। ১৩ রানে অপরাজিত থাকেন শাহাদাত। সিলেটের তানজিম ও টেক্টর ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট স্ট্রাইকার্স : ১৩৭/৪, ২০ ওভার (টেক্টর ৪৫, বার্ল ৩৪, বিলাল ৩/২৪)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৩৮/২, ১৭.৪ ওভার (তানজিদ ৫০, ব্রুস ৫১, তানজিদ ১/১৯)।

ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৮ উইকেটে জয়ী।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add