for Add

ক্যাবরেরার পছন্দ সৌদি আরব

মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলকে মধ্যপ্রাচ্যে কন্ডিশনিং ক্যাম্প করানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সৌদি আরব ও কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা চালিয়েও যাচ্ছে বাফুফে। আলোচনার যে অগ্রগতি, তাতে সৌদি আরবেই হতে পারে জামাল ভূঁইয়াদের ক্যাম্প। গত বছর এই দেশেই ক্যাম্প হয়েছিল জাতীয় দলের।বাসস

কন্ডিশনিং ক্যাম্পের জন্য সৌদি আরব কোচ ক্যাবরেরারও পছন্দ। প্রায় দেড় মাস ছুটিয়ে কাটিয়ে শুক্রবার ঢাকায় ফিরেছেন কোচ। শনিবার গোপালগঞ্জ গিয়ে স্টেডিয়াম আবাহনী ও শেখ রাসেলের ম্যাচও দেখেছেন। রোববার তিনি বাফুফে ভবনে এসে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তখনই তিনি সৌদিতে ক্যাম্প করার ইচ্ছার কথা বলেছেন।

গত বছরের মার্চে সৌদি আরবে প্রায় তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ ফুটবল দল। অনুশীলনের পাশপাশি সেখানে আফ্রিকার দেশ মালাউইর সঙ্গে একটা ম্যাচও খেলেছিল বাংলাদেশ। দেশের বাইরে করা নিবিড় অনুশীলনের ফলও পেয়েছিলে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল ওঠার পেছনে সেই কন্ডিশনিং ক্যাম্প অনেক কাজ দিয়েছে বলেই মনে করেন সবাই।

সৌদি আরবে ক্যাম্প করার বিষয়ে ফুটবল ফেডারেশন কাজ করছে বলেও জানালেন এই স্প্যানিশ। ‘ক্যাম্পের পরিকল্পনা এখনও নিশ্চিত নয়। আমার পরিকল্পনা গত বছরের মতো এবারও দেশের বাইরে করা। এবং সৌদিকেই আমি বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ গত বছর সৌদিতে করা ক্যাম্প সব কিছু বদলে দিয়েছিল। ফেডারেশন এ ব্যাপারে সেরাটাই চেষ্টা করবে। আশা করি দেশের বাইরেই ক্যাম্প করতে পারবো’-বলেছেন ক্যাবরেরা।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। খেলোয়াড়দের কয়েক দিন বিশ্রাম দিয়ে হবে ক্যাম্প। এ বছর বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং বলছেন কাবরেরা, ‘গত বছর থেকে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। এই দল নিয়ে সমর্থকরা গর্ব অনুভব করেছে। অবশ্যই এ বছর আরও চ্যালেঞ্জিং আমাদের জন্য। কারণ প্রতিপক্ষ আরও কঠিন। ফিলিস্তিন, লেবানন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে। আমরা আগেই হাল ছাড়বো না। বড় কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add