for Add

সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব

চোখের চিকিৎসার জন্য আজ রোববার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব আল হাসান। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে দুপু্র ১২ টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল সূত্র জাগো নিউজ-কে এ তথ্য নিশ্চিত করেছে।

রংপুর রাইডার্সের হয়ে গতকাল শনিবার বিপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলেছেন সাকিব। তামিমের দল ফরচুন বরিশালের কাছে হেরেই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বেশি কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। আসর শুরুর আগেই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। বিপিএল শুরুর এক দিন আগে লন্ডন থেকে ফিরে খেলেছেন তিনি। এক ম্যাচ খেলেই এবার সিঙ্গাপুর যাচ্ছেন এই অলরাউন্ডার।

এ বিষয়ে রংপুরের কোচ সোহেল ইসলাম জানিয়েছেন যে, সাকিবের চোখে সমস্যা। ব্যাটিংয়ের সময় বল ভালো করে দেখতে সমস্যা হচ্ছে তার। সে সমস্যার কারণেই এবার সিঙ্গাপুর যাওয়া।

এর আগে সাকিব লন্ডন যাওয়ার আগে সোহেল জানিয়েছিলেন, সাকিব ১৮ জানুয়ারি দেশে ফিরবে এবং ফরচুন বরিশালের সাথে বিপিএলের প্রথম ম্যাচটি খেলবে।

কিন্তু আজ রোববার সকালে সাকিবের ফেরার দিনক্ষণ নিশ্চিত করে বলতে পারেননি রংপুর কোচ। সোহেল বলেন, ‘সেটা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসকের ওপর নির্ভর করছে। চিকিৎসার জন্য সাকিবকে কতদিন সিঙ্গাপুর থাকতে হবে, তা আগাম বলা কঠিন।’

ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং পরের ম্যাচ থেকেই খেলবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামি মঙ্গলবার মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তিনি চোখে ওই জায়গা থেকে শেষ কিছুদিন ধরে ভুগছেন। চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে। তারা ভালো বলতে পারবে সবশেষ কোন পরিস্থিতিতে আছে। তবে আমি ‍যেটা বললাম, তিনি ভুগছেন।’ সূত্র: জাগোনিউজ

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add