for Add

আবারো একত্রিত হলেন মেসি-সুয়ারেজ

বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি লুইস সুয়ারেজ আবারো মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে একত্রিত হয়েছেন। শনিবার মিয়ামিতে প্রথমবারের মতো অনুশীলন করেছেন সুয়ারেজ। এ সময় উরুগুইয়ান এই তারকা বলেন, জুনে কোপা আমেরিকাকে সামনে রেখে ইন্টার মিয়ামিতে নিজেকে প্রস্তুত করে তোলার আশা তিনি করছেন।

৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। গতকালই ছিল সেখানে তার প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশন। এই ক্লাবে মেসি ছাড়াও বার্সেলোনার আরো দুই সতীর্থ জোর্দি আলবা ও সার্জিও বাসকুয়েটসের সাথেও সাক্ষাৎ হয়েছে সুয়ারেজের।

বর্ণাঢ্য ক্যারিয়ারে সুয়ারেজ আয়াক্স, লিভারপুল ও অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছেন। গত মৌসুমে গ্রেমিওর হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৬ গোল করেছেন। নতুন ক্লাবে নিজেকে সফল একটি অবস্থানে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুয়ারেজ, ‘ফুটবল সবসময়ই একটি চ্যালেঞ্জিং জায়গা। ইন্টার মিয়ামি আমাকে এমএলএস জয়ের স্বপ্ন পূরনের দারুণ একটি সুযোগ করে দিয়েছে। এই ক্লাবটি এখনো এমএলএস জিততে পারেনি।’

ইন্টার মিয়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামের আগ্রহেই সুয়ারেজ এই ক্লাবে এসেছেন। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এমএলএস’র নতুন মৌসুম শুরু হচ্ছে।

নতুন ক্লাবে পুরনো বন্ধুদের ফিরে পেয়ে দারুণ আনন্দিত সুয়ারেজ বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সবাই আবারো একসাথে হয়েছি। আমাদের বন্ধুত্ব নিয়ে অনেক কথা হয়েছে। মাঠে আমরা একে অপরকে কতটা ভাল জানি সেটাই এই ক্লাবে আবারো প্রমাণ হবে। যতটা সম্ভব মিয়ামিতে ফুটবলকে উপভোগ করার চেষ্টা করবো। আমরা সবসময়ই জিততেই মাঠে নামি, এটা আমাদের ডিএনএ’তেই আছে।’

ইন্টার মিয়ামির কোচ হিসেবে কাজ করছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক বস জেরার্ডো মার্টিনো। সুয়ারেজ মনে করেন মার্টিনোর অধীনে অভিজ্ঞ কিছু খেলোয়াড়ের কারণে কার্যত এখানকার তরুণরা দারুণ উপকৃত হবে। এখানে বয়স কোন বিষয় না, মাঠে কে কতটা ত্যাগ স্বীকার করছে সেই প্রতিশ্রুতির দিকে সবাই তাকিয়ে থাকবে।

গত নভেম্বরে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সুয়ারেজ। এই মুহূর্তে জাতীয় দলের প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে মূল দলে খেলার সুযোগ পান ডারউইন নুনেজ। বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে সুয়ারেজ বদলী হিসেবে খেলতে নেমেছিলেন। তবে সুয়ারেজ আশা করছেন কোপা আমেরিকা দলেও তিনি ডাক পাবেন।

এ সম্পর্কে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এসে এখানকার পরিবেশে খেলতে পাবার অভিজ্ঞতা আমি কোপায় কাজে লাগাতে চাই। ব্রাজিলিয়ান লিগে আমি বেশ কিছু ভাল ম্যাচ খেলেছি। শারিরীক ভাবে সেখানে আমাকে যতটা পরিশ্রম করতে হয়েছে আশা করছি এখানেই সেই একইভাবে আমাকে কাজ করতে হবে। আমি চাই আমার নাম দেখে নয়, পারফরমেন্স বিচারে কোচ আমাকে বিবেচনা করবেন।’

এদিকে মার্টিনো জানিয়েছেন বার্সেলোনার সাবেক তারকাদের আবারো একসাথে মাঠে নিজেদের নামের প্রতি সুবিচার করতে তিনি দেখতে চান। প্রথম দিনের অনুশীলন প্রসঙ্গে মার্টিনো বলেছেন, ‘আমরা ২০ মিনিটের ফুটবল সেশনে কাজ শেষ করেছি। ঐ ২০ মিনিটে আমি দেখেছি এই চারজন একসাথে যেভাবে খেলে আসছে তা এখনো ভুলেনি। ফুটবলের নান্দনিক সৌন্দয্য এই ২০ মিনিটে দেখা গেছে।’

আগামী ১৯ জানুয়ারি সান সালভাদোরে এল সালভাদোর জাতীয় দলের সাথে একটি প্রীতি ম্যাচ দিয়ে মৌসুম শুরুর পরীক্ষা দিতে যাচ্ছে মিয়ামি। এরপর প্রাক-মৌসুমে তাদের আরো বেশ কিছু প্রীতি ম্যাচ রয়েছে। টেক্সাসে এফসি ডালাসের সাথে খেলার পর সৌদি আরবের ক্লাব আল হিলাল ও এরপর ২৯ জানুয়ারি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মুখোমুখি হবে মিয়ামি।

তিনদিন পর ৪ ফেব্রুয়ারি হংকংয়ে অল-স্টার ক্লাব ও টোকিওতে জে লিগ ক্লাব ভিসেল কোবের মোকাবেলা করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম শেষ করবে মিয়ামি। ছয় দিন পর রিয়াল সল্ট লেককে আতিথ্য দেবার মধ্য দিয়ে এমএলএস মৌসুম শুরু করবে মেসির দল।বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add