for Add

আমি সরে গেলেও বোর্ড পরিচালকের বাইরে কারো সভাপতি হওয়ার সুযোগ নেই

তার মন্ত্রী হওয়া এবং পাশাপাশি বিসিবি প্রধান হিসেবে থাকা নিয়ে নানা কথাবার্তা। নাজমুল হাসান পাপনের দুই পদে একসঙ্গে থাকায় আইনগত সমস্যা নেই। সে তথ্য গতকাল বৃহস্পতিবারই জেনে গেছেন সবাই।সূত্র: জাগোনিউজ২৪.কম

নাজমুল হাসান পাপনও মোটামুটি জানিয়ে দিয়েছেন যে, তিনি সহসাই বিসিবি থেকে পদত্যাগ করছেন না। আজ শুক্রবার তিনি সে কথা আরও বিস্তারিতভাবে জানিয়েছেন।

সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণে গিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। তারপর দুপুরে গুলশানে নিজ বাসায় আরও একবার টিভি চ্যানেলের সামনেও কথা বলেন নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী।

দুই জায়গায় প্রায় একই সুরে কথা বলেন তিনি। যার সারমর্ম হলো, তার একইসঙ্গে ক্রীড়ামন্ত্রী থাকা আর বিসিবি প্রধানের দায়িত্ব পালন করায় কোনো আইনগত সমস্যা নেই। তিনি বোঝানোর চেষ্টা করেন, তার বিসিবি প্রধান পদে থাকার পাশাপাশি এসিসি ও আইসিসির পদে থাকা একই সূত্রে গাঁথা।

কাজেই আইসিসির পদের মেয়াদকাল শেষ হওয়ার আগে সেখানে থেকে সরে দাঁড়ানো কঠিন। সেজন্যই তিনি তার এবারের মেয়াদকাল পুরো থাকতে চান এবং দিনক্ষণের হিসেবে সেটা আরও প্রায় দেড় বছর।

কেউ কেউ ভাবছেন, বলছেনও-নাজমুল হাসান পাপন বিসিবি ছাড়লে মাশরাফি বা সাকিব হবেন বিসিবি সভাপতি। তা নিয়েও পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন পাপন। জানিয়ে দিয়েছেন , তিনি বিসিবি প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সহসাই মাশরাফি-সাকিবের সে পদে আসার সুযোগ নেই।

তার একইসঙ্গে মন্ত্রী ও বিসিবি সভাপতি থাকা নিয়ে পাপন ফের বলেন, ‘আইনে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে একসাথে যদি দুটোতে থাকি তাহলে একটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা। এটা অস্বাভাবিক কিছু না।’

পাপন যোগ করেন, ‘আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সঙ্গে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের পরিচালক আছেন, তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই।’

নতুন ক্রীড়া মন্ত্রী পরিষ্কার ব্যাখ্যা করেছেন যে, আইসিসির পদ থেকে ইচ্ছে করলেই সরে দাঁড়ানো কঠিন। পুরো বিষয়টি ভেঙে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘এখানে বেসিক কয়েকটা ব্যাপার আছে, প্রথম কথা হচ্ছে ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না এখন। সেটা আমরা জিম্বাবুয়ের ক্ষেত্রেও দেখেছি দুই বছর তারা প্রায় ব্যান (নিষিদ্ধ), শ্রীলঙ্কার ক্ষেত্রেও এবার দেখেছি। আমি মনে করি এমন কিছু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে।’

‘তবে অপশন কী কী আছে। একটা অপশন ওদের সঙ্গে আমার কথাটা বলতে হবে। এখানে দুটো জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের মেয়াদ যেটা সবসময় আইসিসি চায় তাদের ইলেকটেড বডির (নির্বাচিত কমিটি) ফুল মেয়াদটা। আর একটা হচ্ছে আইসিসির মেয়াদ’-যোগ করেন পাপন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add