for Add

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

আসন্ন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন দুই বাংলাদেশী আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে।

আগামী ১৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

এক বিবৃতিতে আজ আইসিসির জানিয়েছে, ‘টুর্নামেন্ট পরিচালনার জন্য অভিজ্ঞ ১৬ জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারিকে নির্বাচন করা হয়েছে। আসরে মোট ৪১ টি ম্যাচে তরুণ ক্রিকেটারদের লড়াই দেখা যাবে।’

গ্রুপ পর্বের ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদেরও নিশ্চিত করা হয়েছে। এরমধ্যে ১৯ জানুয়ারি পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের রোল্যান্ড ব্ল্যাকের সাথে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সোহেল।

২১ জানুয়ারি কিম্বার্লিতে শ্রীলংকা ও জিম্বাবুয়ে ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মুকুল। অন ফিল্ডে থাকবেন মাইক বার্নস এবং প্যাট্রিক গুস্টার্ড।

ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করতে গিয়ে আইসিসি ম্যানেজার, আম্পায়ার এবং রেফারি শন ইজি বলেন, ‘আইসিসি ক্যালেন্ডারে অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। এটি দীর্ঘ দিন ধরে ভবিষ্যত ক্রিকেটার তৈরির প্লাটফর্ম হিসেবে কাজ করছে এবং এবারের আসরেও অনেক তরুণ খেলোয়াড় অংশ নিবে। এটি তাদের জন্য বিশ্ব মঞ্চে কোন প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রথম স্বাদ।’

আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের কর্মকর্তারা

আম্পায়ার: বিসমিল্লাহ জান শিনওয়ারি, ডোনোভান কোচ, ফিল গিলেস্পি, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, মাইক বার্নস, কেএনএ পদ্মানাভন, রোল্যান্ড ব্ল্যাক, ফয়সাল খান আফ্রিদি, রশিদ রিয়াজ ওয়াকার, আলাহুদ্দিন পালেকার, বোঙ্গানি জেলে, প্যাট্রিক গুস্টার্ড, নাইজেল ডুগুইড, ল্যাংটন রুসেরে, ফরস্টার মুতিজওয়া।

ম্যাচ রেফারি : গ্রায়েম ল্যাবরয়, শাইদ ওয়াদভালা, নারায়ন কুট্টি, ওয়েন নুন।বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add