for Add

বিশ্বের শীর্ষ ১০ দামী ফুটবলার

নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয়েছে ইউরোপীয়ান ফুটবলের শীতকালীন ট্রান্সফার। মৌসুমের দ্বিতীয়ভাগে এসে বেশ কিছু শীর্ষ দল তাদের স্কোয়াড শক্তিশালী করার চেষ্টা চালাবে। বাসস 

ট্রান্সফার মার্কেটের মূল্য অনুযায়ী একেকজনের গায়ে ‘দামী’ খেলোয়াড়ের তকমা লেগে যায়। নতুন বছরের শুরুতে বিশ্বের শীর্ষ ১০ দামী ফুটবলারের তালিকা এখানে তুলে ধরা হলো।

কিলিয়ান এমবাপ্পেকে পিছনে ফেলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। সিটির হয়ে প্রথম মেয়াদেই নরওয়েজিয়ান এই তরুণ তুর্কি গত মৌসুমে ৫২ গোল করেছেন। বর্তমানে সিটির কাছ থেকে এস্টিমেটেড ট্রান্সফার ভ্যালু (ইটিভি) বাবদ ১৪৪.২ মিলিয়ন ইউরো আয় করার মাধ্যমে নিজেকে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত করেছেন।

পিএসজি ও ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ছিলেন। কিন্তু হালান্ডের গোলের অভাবনীয় রেকর্ড, যে কারণে সিটি গত আসরে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়, তার উপর ভর করে হালান্ডের মূল্য বেড়ে যায়। এমবাপ্পের ইটিভি ১৩৬ মিলিয়ন ইউরো। পিএসজির সাথে তার চুক্তি শেষ হবার দ্বারপ্রান্তে রয়েছে, যে কারণে তার চুক্তির পরিমানে প্রভাব পড়েছে।

রিয়াল মাদ্রিদে ১০৩ মিলিয়ন ইউরোতে যোগ দেবার পর থেকে স্পেনে জুড বেলিংহামের ক্যারিয়ার আমুল পাল্টে গেছে। বিশ্ব ফুটবলে এখন তিনি তৃতীয় মূল্যবান খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে ইংলিশ এই তরুণ উইঙ্গারের দামও বেড়ে গেছে। ১০০ মিলিয়ন ইউরো থেকে গ্রীষ্মে ১২০ মিলিয়নে পৌঁছার পর এখন তার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৩২.৫ মিলিয়ন ইউরো।

শীর্ষ পাঁচে আরো আছেন হ্যারি কেন ও বুকায়ো সাকা। বায়ার্নে কেনের মূল্য ১০৬.৫ মিলিয়ন ইউরো ও আর্সেনালে সাকা আছেন ১০৩.৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে।

শীর্ষ দলে আর্সেনালের আরো একজন খেলোয়াড় রয়েছেন। ৮৯.২ মিলিয়ন ইউরোতে ডিক্লান রাইস নিজেকে শীর্ষ খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। তার আগে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র (১০১.৫ মিলিয়ন ইউরো) ও বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা (৯৩.৭ মিলিয়ন ইউরো)।

এই তালিকায় বাকি দুই খেলোয়াড় হলেন ৯ম স্থানে থাকা গাভি (৮৯.৯ মিলিয়ন) ও মোয়েসিস কেইসেডো (৮৫.৫ মিলিয়ন)।

বিশ্বের শীর্ষ ১০ দামী খেলোয়াড়ের তালিকা
নাম                      ক্লাব                      ইটিভি
আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি ১৪৪.২ মিলিয়ন ইউরো
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ১৩৬ মিলিয়ন ইউরো
জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ ১৩২.৫ মিলিয়ন ইউরো
হ্যারি কেন বায়ার্ন মিউনিখ ১০৬.৫ মিলিয়ন ইউরো
বুকায়ো সাকা আর্সেনাল ১০৩.৫ মিলিয়ন ইউরো
ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ১০১.৫ মিলিয়ন ইউরো
জামাল মুসিয়ালা বায়ার্ন মিউনিখ ৯৩.৭ মিলিয়ন ইউরো
ডিক্লান রাইস আর্সেনাল ৮৯.২ মিলিয়ন ইউরো
গাভি বার্সেলোনা ৮৫.৯ মিলিয়ন ইউরো
মোয়েসিস কেইসেডো চেলসি ৮৫.৮ মিলিয়ন ইউরো

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add