for Add

অন্যরকম দায়িত্ব পেলেন বাফুফের সাবেক সম্পাদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ সম্প্রতি বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর ১৬তম নির্বাহী বোর্ড (২০২৪-২০২৫) নির্বাচন-২০২৩ এ বোর্ড মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. আদিল মুহাম্মদ খান।

সোহাগ বিআইপি’র বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে ২০১১ সাল হতে ২০২৩ সালের শুরু পর্যন্ত বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মতিঝিলে অবস্থিত তার পারিবারিক ব্যবসা খান ব্রাদার্স কন্সট্রাকশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

খান ব্রাদার্স কন্সট্রাকশনে দায়িত্ব পাওয়ার পর ভৌত ও অবকাঠামোগত পরিকল্পনা, কনসালটেন্সি, নগর ও অঞ্চল পরিকল্পনা পরামর্শক ও কলামিস্ট হিসেবে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের ১৬তম নির্বাহী বোর্ড নির্বাচন-২০২৩ এ তিনি ৫৩১-৪৩১ ভোটে জয়লাভ করেন। আবু নাইম সোহাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন । তিনি ২০০৫ সালে বিআইপি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

নতুন দায়িত্ব গ্রহণ করে সোহাগ বলেন, ‘আমি দেশের সকল পরিকল্পনাবিদদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই যারা নগর ও অঞ্চল পরিকল্পনার এই গুরু দায়িত্ব অত্যন্ত বিশ্বাসের সাথে আমার উপর অর্পণ করেছেন। আমি আমার মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আমি আশাবাদী, নব নির্বাচিত কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ এর পরিকল্পনা সম্পর্কিত বিষয়াদি বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

উল্লেখ্য গতকাল ৩০ ডিসেম্বর সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ ৩১ ডিসেম্বর বিদায়ী কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে ২৪ নভেম্বর কারওয়ান বাজারে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের নিজস্ব কার্যালয়ে (প্ল্যানার্স টাওয়ার) সংগঠনটির ১৬তম নির্বাহী বোর্ড (২০২৪-২০২৫) নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়। সংগঠনের ১ হাজার ৫২০ জন সদস্য ভোটের মাধ্যমে ২০২৪ ও ২০২৫ সালের জন্য কমিটি নির্বাচিত করেন। উক্ত নির্বাচনে বোর্ড মেম্বার (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লিয়াঁজো) পদে মো. আবু নাইম সোহাগ নির্বাচিত হন।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। নগর ও আঞ্চলিক পরিকল্পনার অগ্রগতির জন্য এই প্রতিষ্ঠান দেশের পরিকল্পনাবিদদের জাতীয় পেশাদার সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে, প্রতিষ্ঠানটি তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের শহর অঞ্চলের পরিকল্পিত ও সুশৃঙ্খল উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

বিআইপি দেশের পরিবহন, পরিবেশসহ নগর এবং আঞ্চলিক/গ্রামীণ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে সেমিনার, কর্মশালার আয়োজন করে এবং জার্নাল প্রকাশ করে, স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সভার ব্যবস্থা করে এবং ভৌত পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে নীতি নির্ধারকদের পরামর্শ দিয়ে থাকে।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের (বিআইপি) সদস্যরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অধ্যয়ন শেষে দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থায় পেশাদারত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add