for Add

টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয়ে চোখ টাইগারদের 

সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

প্রথম ম্যাচে ৫ উইকেটের জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেসে যাওয়া দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করে খেলেছিল টাইগাররা।

শেষ ম্যাচ জিতলেই টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে বছর শেষ করতে পারবে বাংলাদেশ। চলতি বছর এর আগে এই ফরম্যাটে তিনটি সিরিজ খেলে সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা। এরমধ্যে টি-টোয়েন্টির বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে টাইগাররা।

জয় পাওয়া তিনটি সিরিজই ঘরের মাটিতে খেলেছে বাংলাদেশ। আগামীকাল শেষ ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো একটি নির্দিষ্ট ফরম্যাটের সিরিজে অপরাজিত থেকে বছর শেষ করার নজির গড়বে টাইগাররা।

মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় বলেন, ‘আমাদের লক্ষ্য জয়। আমরা যে কোনো দলের বিপক্ষেই জিততে চাই তাই সব সময়ই আমাদের আমাদের শারীরিক ভাষা উদ্যমী থাকে।’

সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশ সব সময়ই দুর্বল দল হিসেবে বিবেচিত হয়ে থাকলেও সিরিজ জয় সম্ভব হলে দলের অগ্রগতির প্রমাণই ফুটে উঠবে। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয় বিশেষ করে এশিয়ান দলগুলোর জন্য সবসময়ই চ্যালেঞ্জিং।

নেপিয়ারে প্রথম ম্যাচে সহজ জয়ের পর মাউন্ট মাউঙ্গানুইয়েরতে দ্বিতীয় ম্যাচেও দারুণ শুরু করেছিল বাংলাদেশ। এই ভেন্যুতে গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা।

ঐ টেস্ট জয়ের আগে নিউজিল্যান্ডের আঙিনায় ক্রিকেটের তিন ফরম্যাটেই সব ম্যাচ হেরেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জয়ের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটেও হারের বৃত্ত ভাঙার পথ খুঁজে পায় টাইগাররা।

প্রথম ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি বাংলাদেশের ওপেনার লিটন দাস। প্রথম ম্যাচে অপরাজিত ৪২ রানে ইনিংস খেলে বাংলাদেশের ৫ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখেন লিটন। হাতে ইনজুরি সমস্যা থাকলেও দ্বিতীয় ম্যাচে খেলার জন্য ফিট ছিলেন সৌম্য সরকার।

হৃদয় বলেন, ‘কে খেলছে বা কে খেলছে না, সেটি বিষয় নয়। আমরা সবসময় দল হিসেবে খেলার চেষ্টা করি। দলে যে আসে, সে যতটা সম্ভব দলের জন্য অবদান রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র খেলোয়াড়রা সবসময় বাংলাদেশের হয়ে খেলবে না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সেরা পারফরম্যান্স করতে হবে এবং এটাই লক্ষ্য।’

সব মিলিয়ে এই ফরম্যাটে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশ জয় মাত্র ৪টিতে এবং নিউজিল্যান্ড জিতেছে ১৪টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, রাচীন রবীন্দ্র, জ্যাকব ডাফি, এডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add