for Add

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

শুক্রবার মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। এক্সট্রা কাভারে রিশাদ হোসেনকে ক্যাচ দেন ২ রান করা ওপেনার ফিন অ্যালেন।

অ্যালেনকে হারানোর পর বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন নিউজিল্যান্ডের আরেক ওপেনার টিম সেইফার্ট। পাওয়ার প্লেতে সেইফার্টের ১৯ বলে ৪২ রানের সুবাদে ৬ ওভারে ৫৪ রান পায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের শেষ ৩ ওভারেই আসে ৩৬ রান।

অষ্টম ওভারে দ্বিতীয়বারের মতো আক্রমণে এসে বিধ্বংসী সেইফার্টকে থামান পেসার তানজিম হাসান সাকিব। স্লোয়ার ডেলিভারিতে মিড অফে বাংলাদেশ অধিনায়ক শান্তকে ক্যাচ দেন ৬টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৪৩ রান করা সেইফার্ট। দ্বিতীয় উইকেটে ড্যারিল মিচেলের সাথে ৩৬ বলে ৪৯ রান যোগ করেন তিনি।

৫৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে মিচেলের সঙ্গী হন গ্লেন ফিলিপস। এই জুটি ১১ ওভার পর্যন্ত যাবার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা।

বৃষ্টি না থামায় ১ ঘন্টা ৫৩ মিনিট পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। বাংলাদেশ সময় দুপুর ৩টা ২৮ মিনিটে ম্যাচ শুরুর শেষ সময় ছিল। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকায় ৩০ মিনিট আগে ফলাফল ছাড়াই ম্যাচের ইতি টানেন কর্মকর্তারা। বৃষ্টি নামার আগে স্বাগতিক দলের সংগ্রহ ছিল ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান। মিচেল ১৮ ও ফিলিপস ৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের শরিফুল ১৬ রানে ও তানজিম ১৫ রানে ১টি করে উইকেট নেন।

আগামী ৩১ ডিসেম্বর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ঐ ম্যাচ হারলেও সিরিজ হারবে না টাইগাররা। কারণ নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতে এখন ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।বাসস

স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
নিউজিল্যান্ড ইনিংস :
অ্যালেন ক রিশাদ ব শরিফুল ২
সেইফার্ট ক শান্ত ব তানজিম ৪৩
মিচেল অপরাজিত ১৮
ফিলিপস অপরাজিত ৯
অতিরিক্ত ০
মোট (২ উইকেট, ১১ ওভার) ৭২

উইকেট পতন : ১-৯ (অ্যালেন), ২-৫৮ (সেইফার্ট)।

বাংলাদেশ বোলিং :
মাহেদি : ২-০-১৫-০,
শরিফুল : ২-০-১৬-১,
তানজিম : ২-০-১৫-১,
মুস্তাফিজ : ২-০-১৬-০,
রিশাদ : ৩-০-১০-০।

ফল : পরিত্যক্ত।

সিরিজ : তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add