for Add

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি জয়

বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ জিতলো বাংলাদেশ। আজ বুধবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।বাসস

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানে আটকে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশের শরিফুল ইসলাম ৩টি, মেহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। জবাবে ষষ্ঠ উইকেটে ২৫ বলে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের স্বাদ দেন ওপেনার লিটন দাস ও মেহেদি। লিটন ৪২ ও মেহেদি ১৯ রানে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টির আগে এই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ৫০ ওভারের ম্যাচ জয়ের নজির গড়েছিল টাইগাররা।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই অফ স্পিনার মেহেদি হাসানের হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক।

প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন প্রায় ১৬ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামা মেহেদি। রানের খাতা খোলার আগেই নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট শিকার হন মেহেদির।

দ্বিতীয় ওভারে নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ১ রান করে ফিরেন ওপেনার ফিন অ্যালেন।

অ্যালেনের বিদায়ের উইকেটে এসে মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোর আউট হন গ্লেন ফিলিপস। নন-স্ট্রাইকের আম্পায়ার আউট না দিলে, রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ। সেইফার্টের মত খালি হাতে ফিরেন ফিলিপসও।

পরপর দুই বলে অ্যালেন ও ফিলিপসকে শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন শরিফুল। কিন্তু বাংলাদেশি বোলারকে হ্যাটট্রিকের স্বাদ নিতে দেননি মার্ক চাপম্যান।

দ্বিতীয় ওভারে ১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে এত কম রানে ৩ উইকেট হারানোর প্রথম ঘটনা কিউইদের।

শুরুর ধাক্কা সামলে উঠতে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন চাপম্যান ও ড্যারিল মিচেল। জুটিতে ১৯ বলে ১৯ রান যোগ হবার পর বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মেহেদি। ২টি চারে ১৪ রান করা মিচেলকে বোল্ড করেন মেহেদি। এতে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে ২৮ বলে ৩০ রানের জুটিতে দলের স্কোর ৫০এ নেন চাপম্যান ও জেমস নিশাম। ১০ম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই জুটি ভাঙ্গেন স্পিনার রিশাদ হোসেন। অভিষেক ম্যাচ খেলতে নামা তানজিম হাসানকে এক্সট্রা কভারে ক্যাচ দেন ২টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ১৯ রান করা চাপম্যান।

৫০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। এ অবস্থায় বাংলাদেশের বোলারদের উপর আগ্রাসী হন নিশাম ও অধিনায়ক মিচেল স্যান্টনার। ১১ ও ১২তম ওভারে ৯ রান করে নেওয়ার পর তানজিমের করা ১৪তম ওভারে ২টি চার ও ১টি ছক্কায় ১৫ রান তুলেন তারা।

১৫তম ওভারে তৃতীয়বারের মতো আক্রমণে এসে বাংলাদেশকে আবারো উইকেট উপহার দেন শরিফুল। সৌম্যর দারুণ ক্যাচে বিদায় ঘটে ২টি চারে ২২ বলে ২৩ রান করা স্যান্টনারের। নিশাম-স্যান্টনার ৩১ বলে ৪১ রান যোগ করেন।

স্যান্টনার ফেরার পর ১৬তম ওভারে রিশাদের বলে ১টি করে চার-ছক্কায় ১১ রান তুলে দলের স্কোর ১শতে নেন নিশাম। পরের ওভারে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় ডেলিভারিতে ছক্কা মারার পরের বলে সাজঘরে ফিরেন নিশাম। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন নিশাম।

দলীয় ১১০ রানে নিশাম ফেরার পর শেষ দিকে এডাম মিলনের ২টি ছক্কায় ১২ বলে অপরাজিত ১৬ ও টিম সাউদির ৮ রানের উপর ভর করে লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে কিউইরা। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে এটিই সর্বনিম্ন রান নিউজিল্যান্ডের।

বাংলাদেশের শরিফুল ৪ ওভারে ২৬ রানে ৩টি, ৪ ওভার করে বল করে মেহেদি ১৪ রানে ও মুস্তাফিজ ১৫ রানে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন তানজিম-রিশাদ।

১৩৫ রানের টার্গেট দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারে ছক্কা মেরে রানের খোলা ওপেনার রনি তালুকদারকে শিকার করেন পেসার এডাম মিলনে। ৭ বলে ১০ রান করে আউট হন রনি।

উইকেটে এসেই নিউজিল্যান্ডর বোলারদের উপর চড়াও হয়ে ৪টি চার আদায় করে নেন অধিনায়ক শান্ত। কিন্তু পঞ্চম ওভারে নিশামের বলে স্যান্টনারকে ক্যাচ দিয়ে ১৪ বলে ১৯ রান নিয়ে সাজঘরে ফিরেন শান্ত। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪২ রান পায় বাংলাদেশ।

স্পিনার ইশ সোধির করা সপ্তম ওভারে চার নম্বরে নামা সৌম্যর ১টি করে চার-ছক্কায় ১৪ রান পায় বাংলাদেশ। তবে দারুণ শুরু করে বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য। নবম ওভারে পেসার বেন সিয়ার্সের বলে বোল্ড হওয়ার আগে ২টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২২ রান করেন সৌম্য। শান্তর সাথে ২৫ রানের পর সৌম্যর সাথে ২৯ রান যোগ করেন ওপেনার লিটন দাস।

চতুর্থ উইকেটেও তাওহিদ হৃদয়ের সাথে ২৯ রান তুলে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন লিটন। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলে ১৮ বলে ১৯ রান করে স্যান্টনারের শিকার হন হৃদয়।

হৃদয়ের বিদায়ের পর দ্রুত ফিরেন নতুন ব্যাটার আফিফ হোসেন। ৬ বলে ১ রান করে আফিফ আউট হলে ৯৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ঐ অবস্থায় ৫ উইকেট হাতে নিয়ে ৩৩ বলে ৩৮ রান দরকার পড়ে টাইগারদের।

১৫তম ওভারের শেষ বলে লেগ বিফোর আউট হলেও রিভিউ নিয়ে বাঁচেন ২২ রানে থাকা লিটন। এরপর শেষ ৩ ওভারে ২৪ রানের দরকার পড়ে বাংলাদেশের। সিয়ার্সের করা ১৮তম ওভারে লিটনের ১টি করে চার-ছক্কায় ১৪ রান উঠে। শেষ ২ ওভারে জিততে ১০ রানের সমীকরণ পায় টাইগাররা।

মিলনের করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন মাহেদি। পরের বলে ২ ও তৃতীয় ডেলিভারিতে ৪ মেরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয় নিশ্চিত করেন মেহেদি। জুটিতে ২৫ বলে অবিচ্ছিন্ন ৪০ রান তুলেন লিটন-মেহেদি।

এক প্রান্তে আগলে দলের জয়ে অবদান রাখা লিটন ২টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ১টি করে চার-ছক্কায় ১৬ বলে অপরাজিত ১৯ রান এবং ১৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন মেহেদি।

মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ২৯ ডিসেম্বর সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
নিউজিল্যান্ড ইনিংস :
অ্যালেন ক সৌম্য ব শরিফুল ১
সেইফার্ট ব মেহেদি ০
মিচেল ব মেহেদি ১৪
ফিলিপস এলবিডব্লু ব শরিফুল ০
চাপম্যান ক তানজিম ব রিশাদ ১৯
নিশাম ক আফিফ ব মুস্তাফিজ ৪৮
স্যান্টনার ক সৌম্য ব শরিফুল ২৩
মিলনে অপরাজিত ১৬
সাউদি ক আফিফ ব মুস্তাফিজ ৮
সোধি ক লিটন ব তানজিম ২
সিয়ার্স অপরাজিত ১
অতিরিক্ত (লে বা-১, ও-১) ২
মোট (৯ উইকেট, ২০ ওভার) ১৩৪

উইকেট পতন : ১-১ (সেফার্ট), ২-১ (অ্যালেন), ৩-১ (ফিলিপস), ৪-২০ (মিচেল), ৫-৫০ (চ্যাপম্যান), ৬-৯১ (স্যান্টনার), ৭-১১০ (নিশাম), ৮-১২৪ (সাউদি), ৯-১২৭ (সোধি)।

বাংলাদেশ বোলিং :
মাহেদি : ৪-০-১৪-২,
শরিফুল : ৪-০-২৬-৩,
তানজিম : ৪-০-৪৫-১ (ও-১),
মুস্তাফিজ : ৪-০-১৫-২,
রিশাদ : ৩-০-২৪-১,
আফিফ : ১-০-৯-০।

বাংলাদেশ ইনিংস :
লিটন অপরাজিত ৪২
রনি ক সাউদি ব মিলনে ১০
শান্ত ক স্যান্টনার ব নিশাম ১৯
সৌম্য ব সিয়ার্স ২২
হৃদয় ক সাউদি ব স্যান্টনার ১৯
আফিফ ক নিশাম ব সাউদি ১
মেহেদি অপরাজিত ১৯
অতিরিক্ত (লে বা-৩, ও-২) ৫
মোট (৫ উইকেট, ১৮.৪) ১৩৭

উইকেট পতন : ১-১৩ (রনি), ২-৩৮ (শান্ত), ৩-৬৭ (সৌম্য), ৪-৯৬ (হৃদয়), ৫-৯৭ (আফিফ)।

নিউজিল্যান্ড বোলিং :
সাউদি : ৪-০-১৬-১,
মিলনে : ৩.৪-০-৩৯-১ (ও-১),
নিশাম : ১-০-৭-১,
সিয়ার্স : ৪-০-৩৬-১,
সোধি : ২-০-২০-০ (ও-১),
স্যান্টনার : ৪-০-১৬-১।

ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

সিরিজ : তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add