for Add

প্রথমবারের মতো হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে বাংলাদেশ

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মতো নিজেদের ক্রিকেট ইতিহাসে এক বর্ষপঞ্জিতে ৫০ ম্যাচ খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল।

আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশের। এই সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারলেই প্রথমবারের মতো এক বর্ষপঞ্জিতে ৫০ ম্যাচ খেলার নজির গড়বে টাইগাররা।

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এ বছর এরই মধ্যে ৪ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টিসহ ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এবারই এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর আগে ২০২১ ও ২০২২ সালে বছরে ৪৬টি ম্যাচ খেলার নজির গড়েছিল টাইগাররা। এ বছর নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার এ বছরে প্রথমবারের মতো ৫০টি ম্যাচ খেলার সুযোগ টাইগারদের সামনে।

এর আগে ২০০৮ সালে ৯টি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে সর্বমোট ৩৭টি ম্যাচ খেলে টাইগাররা। ২০১০ সালে আবারও ৩৭টি ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে ৪৪টি ম্যাচে অংশ নিয়েছিল টাইগাররা। পরবর্তীতে ২০২১ ও ২০২২ সালে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়ে তারা। এ বছর আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।

এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড ভারতের দখলে। ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৭১টি ম্যাচ খেলেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫টি ম্যাচ খেলার রেকর্ডও ভারতের দখলে। সেটি এ বছরই করেছে তারা। তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার মালিক অস্ট্রেলিয়া। ২০০৯ সালে ৬১টি ম্যাচ খেলতে নেমেছিল অসিরা।বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add