for Add

ফিফার শাস্তির মুখে ব্রাজিল

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত যতগুলো আসর অনুষ্ঠিত হয়েছে, একমাত্র দল হিসেবে সবগুলোতেই অংশ নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এবার সম্ভবত এই গৌরব ভাঙতে চলেছে তাদের। কারণ সরকারের অযাচিত হস্তক্ষেপে নিষিদ্ধ হতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

পেলে, নেইমারের দেশকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ফিফা। দেশটির ফুটবল ফেডারেশনে আদালতের হস্তক্ষেপের কারণেই মূলত ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাই এ হুমকি দিয়েছে তারা। যদি কোনো কারণে ব্রাজিলকে নিষিদ্ধ করা হয়, তাহলে ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে সমস্যায় পড়তে হতে পারে তাদের।

ফিফা একটি চিঠিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন্সকে (সিবিএফ) জানিয়েছে যে, ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরানোর জন্য যে তৎপরতা চলছে তা থামাতে হবে। এখনই কোনো পদক্ষেপ নেয়া যাবে না। যদি এ নির্দেশের পরও তাড়াহুড়ো করে রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়, তাহলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। সে ক্ষেত্রে শুধু ব্রাজিল ফুটবল দলই নয়, দেশটির সবগুলো ক্লাবই এই শাস্তির আওতায় পড়ে যাবে।

গত বছর ব্রাজিল ফুটবল ফেডারেশেনের নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেজ ও তার কমিটির বাকিদের সরিয়ে দেয় রিও ডি জেনিরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রদ্রিগেজ; কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে।

ফুটবল ফেডারেশনে সরকার, আদালত বা তৃতীয় পক্ষের যে কোনোরকমের হস্তক্ষেপ ফিফা বরদাস্ত করে না। কোনো রকমের সমস্যা হলে ফুটবল ফেডারেশনকেই সে সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তারা। যদি তেমনটা না হয়, তাহলে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা থেকেও বাদ পড়তে হতে পারে ব্রাজিলকে।

ফিফা ও কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন) জানিয়েছে, তারা একটি কমিটি তৈরি করছে। সেই কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে। আগামী ৮ জানুয়ারি সেই কমিটির সদস্যরা ব্রাজিল যাবেন। তারা সেখানকার ফুটবল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ খতিয়ে দেখবেন।

এরমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে নিষেধ করে দিয়েছে ফিফা। তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ যাতে না হয় সে দিকেও নজর দিতে বলা হয়েছে। যদি তেমনটা হয় তা হলে কড়া পদক্ষেপ করতে পারে ফিফা।জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add