for Add

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে নিজের নাম বাদ দিতে বোর্ডকে অনুরোধ করেছেন ওপেনার তামিম ইকবাল। তার এমন অনুরোধ মূলত আন্তর্জাতিক অঙ্গন থেকে তামিমের অবসর নেওয়ার গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে।বাসস

এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম।
তারপরও বিশ্বকাপসহ বাংলাদেশের বেশিরভাগ সিরিজে অংশ নেননি তামিম।

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘তিনি বলেন, তার নিজের পরিকল্পনা আছে এবং কেন্দ্রীয় চুক্তির তালিকায় তাকে না রাখার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যত নির্ধারণে জাতীয় নির্বাচনের পর বিসিবি সভাপতির সাথে তার দেখা করার কথা রয়েছে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

পারিপার্শিক অবস্থার কারণে তামিম বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওর মাধ্যমে জানানোর পর বিতর্ক শুরু হয়।

পারিপার্শিক বিষয়ে পরিস্কার কিছু না বললেও তামিমের ভিডিও পোষ্টের কয়েক ঘন্টা পর একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যাশিং ওপেনারকে নিয়ে কটাক্ষ করেন অধিনায়ক সাকিব আল হাসান।

সম্প্রতি বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিসিবি সভাপতির সাথে দেখা করেন তামিম। পরে পাপন জানান, দলের অনেক অভ্যন্তরীণ বিষয় জানানোর জন্য তার সাথে দেখা করেছিলেন তামিম। যেসব বিষয় জানতেন না বিসিবি সভাপতি। সবার সাথে কথা বলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বিসিবি প্রধান।

পাপন বলেন, ‘আমি সমস্যার ভিত্তি জানতে চাই। এজন্য আমাকে সব পক্ষের সাথে আলোচনা করতে হবে। আমি সবার সাথে কথা বলবো ও সবকিছু জানান পর আমি সিদ্ধান্ত নিবো।’

৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করবে বোর্ড। এরপর সেটি অনুমোদনের জন্য বিসিবি সভাপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউনুস। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তত করা হবে। এরপর সভাপতি সেটি দেখবেন। তামিমের জন্য আমরা অপেক্ষা করবো, যেহেতু তার নিজের পরিকল্পনা আছে। বিসিবি সভাপতির সাথে আলোচনার তার সিদ্ধান্ত সর্ম্পকে আমাদের জানাবেন।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add