for Add

৮ দল নিয়ে জুলাইয়ে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ

দক্ষিণ এশিয়ান অঞ্চল- সাফের দেশগুলোর সেরা সেরা ক্লাব নিয়ে একটি চ্যাম্পিয়নশিপ আয়োজনের দাবি দীর্ঘদিনের। এই দাবি বাস্তবায়ন করা হবে হবে বলে দীর্ঘ সময় পার করে ফেলেছে সাফ নির্বাহী কমিটি। অবশেষে সেই ক্লাব চ্যাম্পিয়নশিপ আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামী জুলাইয়ে প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্র: জাগোনিউজ২৪.কম

সাফ নির্বাহী কমিটির সূত্রে জানা গেছে, বহুল প্রতিক্ষিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্লাব নিয়ে অনুষ্ঠিতব্য সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে। আজ সাফের কম্পিটিশন কমিটির সভায় এই অঞ্চলের নতুন এই টুর্নামেন্টের ফরম্যাট ও বাইলজ চূড়ান্ত করা হয়েছে।

সভা শেষে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘আমরা আজকের সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফরম্যাট ও বাইলজ অনুমোদন করেছি। সাত দেশের মোট আটটি ক্লাব নিয়ে হবে প্রথম এই টুর্নামেন্ট। দুটি দল খেলবে ভারত থেকে। কারণ, তারা এই অঞ্চলে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সরাসরি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’

আনোয়ারুল হক হেলাল টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘খেলা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। ওইদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।’

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের সঙ্গে এএফসির বিভিন্ন টুর্নামেন্টের সূচির কোনো সংঘর্ষ হবে কি না? জানতে চাইলে আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ক্লাব চ্যাম্পিয়নশিপের খেলাগুলো অনুষ্ঠিত হবে এএফসি কাপ ও এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপের উইন্ডোর সঙ্গে সামঞ্জস্য রেখে। যে কারণে, এই অঞ্চলের যে ক্লাবগুলো এএফসির টুর্নামেন্টে খেলছে, তারা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না। সে ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় দল নতুন এই টুর্নামেন্টে খেলবে। কারা খেলবে সেটা ওই দেশের ফেডারেশন আমাদেরকে নাম পাঠাবে।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add