for Add

নিউজিল্যান্ড সফরে দলে ফিরলেন সৌম্য, শান্ত

সৌম্য সরকারকে ফিরিয়ে এনে আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাসস।

গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলেন সৌম্য। কিন্তু নিজের সেরাটা দিতে না পারায় বিশ্বকাপ দলে সুযোগ হয়নি তার।

এরপর ঘরোয়া প্রথম শ্রেনির আসর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বেশ কিছু ভাল ইনিংস খেলার সুবাদে আবার দলে ডাক পেয়েছেন সৌম্য।

টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন  সৌম্য। এই ফরম্যাটে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলেছিলেন তিনি।

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন তিনি।

তিন ফরম্যাটেই বাংলাদেশের  অধিনায়কত্ব করা সাকিব আল হাসান  এবং দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত  নেই আসন্ন  সফরের  দলে। ইনজুরির পর  পুনর্বাসন প্রক্রিয়ায়   আছেন তারা।

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে চলমান টেস্টে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্তকে। এর মানে, এখন তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক শান্ত। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল (ওয়ানডে সিরিজ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল (টি-টোয়েন্টি সিরিজ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

সিরিজের সূচী :
ওয়ানডে সিরিজ
১৭ ডিসেম্বর – প্রথম ওয়ানডে, ওটাগো ওভাল বিশ্ববিদ্যালয়, ডানেডিন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২০ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে, স্যাক্সটন ওভাল, নেলসন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২৩ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)

টি-টোয়েন্টি সিরিজ
২৭ ডিসেম্বর – প্রথম টি-টোয়েন্টি, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)
২৯ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)
৩১ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু)

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add