for Add

সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জয়ের আশাবাদী সাবিনা

নারী ফুটবলে বাংলাদেশ আর সিঙ্গাপুরের শক্তির পার্থক্য কাছাকাছি। সিঙ্গাপুর র্যাংকিয়ে এগিয়ে থাকলেও দূরত্বটা বেশি নয়। বাংলাদেশ ১৪২, সিঙ্গাপুর ১৩০। তাই দুই দলের লড়াইটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হওয়ার কথা।

কিন্তু ৬ বছর আগে এই দুই দল যখন প্রথম মুখোমুখি হয়েছিল তখন কাগজ-কলমের শক্তির পার্থক্যটা মাঠে আরো বড় করে ফেলেছিল সিঙ্গাপুরের মেয়েরা। ঘরের মাঠ জালান বেসার স্টেডিয়ামে তারা গুনে গুনে ৩ গোল দিয়েছিল বাংলাদেশের জালে। সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচটি স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরে মাঠ ছেড়েছিলেন সাবিনারা।

৬ বছর আগেও কাগজ-কলমের শক্তিতে বাংলাদেশের (১০৩) কাছাকাছিই ছিল সিঙ্গাপুর (৯২)। ওই সময় ১১ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর এখন এগিয়ে ১২ ধাপ। দুই দেশই ৬ বছরে র্যাংকিংয়ে পিছিয়েছে। অর্ধযুগ পর আবার মুখোমুখি হচ্ছে দুই দেশ।

এবার দুটি ম্যাচ সাবিনাদের ঘরের মাঠে। শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের সামনে ৬ বছর আগে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। পারবে কি লাল-সবুজ জার্সিধারী মেয়েরা?

সময় পাল্টেছে। পাল্টিয়েছে বাংলাদেশের কোচও। গোলাম রব্বানী ছোটনের হাতে গড়া দলটির দায়িত্বে এখন সাইফুল বারী টিটু। গত হাংজু এশিয়ান গেমস থেকে মেয়েদের ডাগআউট সামলাচ্ছেন দেশের অভিজ্ঞ এই কোচ।

বুধবার বিকেলে বাফুফে ভবনে এই সিরিজ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘এশিয়ান গেমস থেকে ফেরার পর অক্টোবরের শেষ দিকে লেবানন সফরে গিয়ে দুটি ম্যাচ খেলার কথা ছিল আমাদের। ওই দুই ম্যাচের জন্য আমাদের খুব ভালো প্রস্তুতিও ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ওই সিরিজ খেলতে পারিনি। খেলতে পারলে আমাদের অনেক কিছু পাওয়া হতো। এখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। এ জন্য বাফুফেকে ধন্যবাদ দিতেই হবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের জন্য কেমন প্রস্তুতি আপনার? সাবিনাদের কোচ বলেন, ‘এশিয়ান গেমসের পর আমরা প্রস্তুতির ধারাবাহিকতা ধরে রেখেছি। আমরা দুটি ম্যাচ খেলবো। এখন আমরা শুক্রবারের ম্যাচ নিয়েই ভাবছি। আমি মনে করি, ম্যাচ বাই ম্যাচ ভাবাটাই শ্রেয়। সিঙ্গাপুর দলটা একটু অপরিচিত আমাদের কাছে। তবে ওদের কোচকে আমি খুব ভালো করে চিনি। ভারতের মোহন বাগান, চার্চিল ব্রাদার্সে কাজ করেছেন। চার্চিল ব্রাদার্সেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। যেটা বলছিলাম, আমরা আপাতত প্রথম ম্যাচ নিয়েই ভাবছি।’

৬ বছর আগে সিঙ্গাপুরের কাছে ওই হারের কথা উল্লেখ করে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘ওদের বিপক্ষে আমাদের একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। সেখানে সম্ভবত ২-১ গোলে (হবে ৩-০) আমরা ওদের কাছি হারি। অনেক বছর পর ওদের বিপক্ষে খেলতে যাচ্ছি। আগের চেয়ে আমাদের বর্তমান দলটা অবশ্যই অনেক ভারসাম্যপূর্ণ। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল-সবদিকে উন্নতি হয়েছে আমাদের। আশা করি দর্শক মাঠে আসবে, দুটি চ্যালেঞ্জিং ম্যাচ দেখবে। আমরা গোল করলে দর্শকরাই তো সবচেয়ে বেশি খুশি হন। দেশের ফুটবলের মান যেন রাখতে পারি, উন্নতির ধারাবাহিকতা রাখতে পারি। দেশের মাটিতে খেলা, অবশ্যই লক্ষ্য থাকবে জয়ের।’মধ্যমাঠের করিগর মারিয়া মান্ডা বলেছেন, ‘দেশের মাটিতে খেলার সুযোগ পেয়েছি। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা সর্বোচ্চ দিয়ে খেলব। এতদিন যে প্রস্তুতি নিয়েছি, সেটা আমরা ম্যাচ থেকে বুঝতে পারব। কোথায় উন্নতি করতে হবে, সেটা ম্যাচে দেখে নিতে পারব। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচে চেষ্টা করব ভালো খেলার। আমরা জয়ের জন্যই খেলবো।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add