for Add

জার্মানির কাছে হেরে আর্জেন্টিনার বিদায়

অগাস্টিন ফ্যাবিয়ান রবার্তো দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন। রুদ্ধশ্বাস ৬ গোলের লড়াইয়ে নাটকীয়ভাবে ম্যাচে ফিরেছিল আর্জেন্টিনা। কিন্তু ভাগ্যটা যেন তাদের সঙ্গে ছিল না। টাইব্রেকারে এসে হারতেই হলো। –জাগোনিউজ

৩-৩ সমতায় থাকা ম্যাচে জার্মানির কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় হয়ে গেছে আর্জেন্টিনার। জার্মানি উঠে গেছে ফাইনালে।

দুই দলই সমানে সমান। কেউ যেন কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। সেমিফাইনালে তাই জার্মানি আর আর্জেন্টিনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলো। সেই লড়াইয়ে জার্মানি যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নাটকীয়ভাবে ম্যাচে ফিরলো আর্জেন্টিনা।

৩-২ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা নির্ধারিত সময়ের পর সপ্তম মিনিটে (৯০+৭) গোল করে অবিশ্বাস্য এক ড্র করে। ফলে ৩-৩ সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম দুই শটেই গোল করে জার্মানি আর আর্জেন্টিনা প্রথম দুই শটই মিস করে। পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার দশ নম্বর জার্সিধারী আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করা ক্লদিও এচেভেরিও।

তৃতীয় শটে আবার জার্মানি মিস করে, আর্জেন্টিনা গোল করে। ২-১ ব্যবধান ছিল তখন পর্যন্ত। আশা ছিল আলবিসেলেস্তেদের। কিন্তু চতুর্থ শটে জার্মানির ছয় নম্বর জার্সিধারী হেয়ারশয়ি গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। আর্জেন্টিনা গোল করলে হয় ৩-২।

শেষ শটেই ছিল সবকিছু। জার্মানি মিস করলে লড়াইয়ে ফিরতো পারতো আর্জেন্টিনা। কিন্তু এবার জার্মানির সাত নম্বর জার্সি প্যারিস ব্রুনার কোনো ভুল করেননি। বল জালে জড়িয়ে নিশ্চিত করেন ফাইনাল (৪-২)।

এর আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে নবম মিনিটে প্যারিস ব্রুনারের গোলেই এগিয়ে গিয়েছিল জার্মানি। ৩৬ মিনিটে সমতা ফেরান আর্জেন্টিনার রবার্তো। প্রথমার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরও এক গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ব্রুনার আবার জার্মানিকে সমতায় ফেরান। ৬৯ মিনিটে ম্যাক্স মুয়েরস্ট্যাট স্তব্ধ করে দেন আর্জেন্টিনাকে।

৩-২ গোলে এগিয়ে থেকে উৎসবের প্রস্তুতি নিচ্ছিল জার্মানরা। কিন্তু ৯৭ মিনিটে নাটকীয় এক গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি আর্জেন্টিনাকে টাইব্রেকারে নিয়ে যান রবার্তো।

দুর্দান্ত এই লড়াইয়ের শেষটায় এসে চমক দেখিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু টাইব্রেকার ভাগ্য আর তাদের সহায় হয়নি। ফলে দারুণ খেলেও আরও একবার ফাইনালে উঠতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসি-ম্যারাডোনার উত্তরসূরিদের।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add