for Add

টেস্ট জয়ের মতো আমাদের বোলিং আক্রমণ আছে : শান্ত

দলের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো হওয়ায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে ঘরের মাঠে টেস্ট জয়ের মতো বোলিং আক্রমণ বাংলাদেশের আছে।বাসস

আজ (২৮ নভেম্বর) থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের আগে গতকাল (২৭ নভেম্বর) সিলেটে শান্ত বলেন, ‘ঘরের মাঠে টেস্ট জয়ের জন্য যথেষ্ট ভালো বোলিং আক্রমণ আমাদের আছে। আসলে এটিকে (ঘরে টেস্ট ম্যাচ জয়) আমাদের অভ্যাসে পরিণত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ঘরের মাঠে টেস্ট জয়। তারপর আমরা চিন্তা করবো, কিভাবে ঘরের বাইরে টেস্ট ম্যাচ জিততে পারি।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৩ সালের পর বাংলাদেশের মাটিতে এটিই প্রথম টেস্ট দু’দলের।

ইনজুরি আক্রান্ত অধিনায়ক সাকিব আল হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে খেলছেন না সিনিয়র ওপেনার তামিম ইকবালও। পিতৃত্বকালীন ছুটিতে আছেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন দাস।

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের দু’টি ম্যাচসহ বাংলদেশকে তিন ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া শান্তকেই টেস্টের দায়িত্ব দিয়েছে বিসিবি।
অধিনায়ক হিসাবে বড় ফরম্যাটে প্রথমবার নেতৃত্ব দিবেন শান্ত। অভিজ্ঞতায় ভরপুর নিউজিল্যান্ড দলের বিপক্ষে একটি অনভিজ্ঞ দল পেয়েছেন শান্ত।

কিন্তু শান্ত মনে করেন, সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে নিজেদের সামর্থ্য দেখানোর সেরা সুযোগ তরুণদের। শান্ত বলেন, ‘একটা সময় আসবে যখন এই সিনিয়র খেলোয়াড়রা ক্রিকেট খেলবে না। এর মানে হলো, সাকিব আল হাসান-তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের মতো যারা এখনও খেলছেন তারা ক্রিকেট থেকে অবসর নিবেন। এ জন্য নিজেদেরকে আরও শক্তভাবে প্রমাণের জন্য ভালো সুযোগ তরুণ খেলোয়াড়দের সামনে। এটি তাদের জন্য একটি সুযোগ এবং আমি বিশ্বাস করি, ভালো পারফরমেন্স প্রদর্শনের করে সামনের দিকে এগিয়ে যাবে তারা।’

শান্ত আরও জানান, দলে নিজেদের জায়গা পাকা করতে এই সুযোগটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত তরুণদের। গত জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫৪৬ রানের রেকর্ড জয়ে দুর্দান্ত সেঞ্চুরিতে দলের জয়ে অবদান রাখা শান্ত বলেন, ‘এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত তরুণ খেলোয়াড়দের। আমি বিশ্বাস করি, সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন ভালোভাবে প্রস্তুত সব খেলোয়াড়ই। আমি মনে করি, সেভাবেই পরিকল্পনা করবে তারা।’

প্রথম অনুশীলনে এসে সিলেটের উইকেটে কিছুটা ঘাস দেখে বিস্মিত হয়েছিলো নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বাংলাদেশের অন্যান্য ভেন্যুগুলোর থেকে এখানকার উইকেট অনেকটাই ভিন্ন। তবে ব্ল্যাক-ক্যাপদের বিপক্ষে প্রথম টেস্টে কি ধরনের উইকেট হবে তা জানাতে রাজি হননি শান্ত।

তিনি বলেন, ‘আমি মনে করি না, উইকেট সম্পর্কে কিছু বলা ঠিক হবে। সবাই দেখতে পাবেন। আমরা খেলোয়াড়রা যতটা সম্ভব উইকেট সম্পর্কে ধারণা নিয়েছি। আমাদের যা শক্তি আছে, সেটি ব্যবহার করে ভালো পারফরমেন্স করার চেষ্টা করবো।’

সাকিব এবং তামিম নিজেদের ক্যারিয়ারের গোঁধুলি বেলায় এবং লিটন আগ্রহী না থাকায় বাংলাদেশের সব ফরম্যাটের পরবর্তীতে অধিনায়ক হিসাবে শান্তকে বিবেচনা করা হচ্ছে। দলকে নেতৃত্ব দিতে আগ্রহী শান্ত নিজেও। তিনি জানিয়েছেন, পরবর্তী অধিনায়ককে অনেক সময় দেওয়াই ভালো হবে।

শান্ত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সব ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে পারি আমি। দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসেবে পরিকল্পনা করা যে কারও পক্ষে সহজ। পরবর্তী অধিনায়ক হিসেবে যিনি আসবেন, সে যদি লম্বা দীর্ঘ সময় পায়, তাহলে তার জন্য ভালো হবে।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add