for Add

ব্রাজিলিয়ান মিগুয়েলের ম্যাজিকে বসুন্ধরা কিংসের নাটকীয় জয়

দশম মিনিটে গোল খেয়ে ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বসুন্ধরা কিংস। মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব যখন জয়ের প্রস্তুতি নিচ্ছে, তখনই জোড়া চমক বসুন্ধরা কিংসের।

কিংস এরেনায় পিছিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। এতে এএফসি কাপের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। জয়ের নায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল।

ম্যাচের ধারার বিপরীতে গোল করে এগিয়ে গিয়েছিল মালদ্বীপের মাজিয়া। পিছিয়ে পড়া কিংস সাধ্যমতো চেষ্টা করছিল ম্যাচে ফিরতে। কিন্তু অতিথি দলটি তাদের সর্বশক্তি রক্ষণে নিয়োগ করলে বাংলাদেশের ক্লাবটির পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হচ্ছিল না।

তাহলে কি ঘরের মাঠে প্রথমবারের মতো ম্যাচ হেরে যাবে কিংস? দর্শক-সমর্থকদের মধ্যে যখন এই হতাশা ভর করছিল, ঠিক তখন ৮০ মিনিটে গোল করে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে দেন উজবেকিস্তানের ডিফেন্ডার ববুরবেক।

বসুন্ধরা কিংস একের পর এক আক্রমণ করে ৫ মিনিট পরই আদায় করে নেয় জয়সূচক গোলটি। দুই ব্রাজিলিয়ান মিগুয়েল ও ডরিয়েলটনের বল আদান প্রদানের পর দুর্দান্ত ফিনিশিং মিগুয়েলের। ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে দর্শনীয় শট নেন মিগুয়েল। বল বাতাসে ভেসে গোলরক্ষকের মাথারও ওপর দিয়ে আশ্রয় নেয় মালদ্বীপের জালে।

এ নিয়ে টানা চার ম্যাচে কিংস লিখলো দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখলো কিংস।

শেষ ম্যাচে ভারতের ওড়িশাকে হারাতে পারলেই প্রথমবারের মতো জোনাল সেমিফাইনালের প্লে-অফে খেলার সুযোগ পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add