for Add

বিশ্বকাপ বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার লেবাননের মোকাবেলা করবে বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।বাসস।

এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্ব র‌্যাংকিংয়ের ২৭তম স্থানে থাকা অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল জামাল ভুইয়ার দল। ১৮৩ তম র‌্যাংকে থাকা বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার বিশাল এক ফারাক থাকলেও লেবাননের সঙ্গেও ব্যবধান খুব একটা কম নয়। মধ্যপ্রাচ্যের দলটি ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে রয়েছে। তারপরও নিজেদের মাটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলেই হয়তো জয়ের ব্যাপারে কিছুটা আত্মবিশ্বাস দেখাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।

যদিও স্বাগতিক কোচের আত্মবিশ্বাসে চির ধরাতে পারে রাকিব হোসেন ও সাদ উদ্দিনের উপর আরোপিত নিষেধাজ্ঞা। শুরু থেকেই কাবরেরার একাদশে নিয়মিত খেলে আসছেন রাকিব। তাকে কেন্দ্র  করেই সাধারণত আক্রমণের কৌশল সাজিয়ে থাকেন এই স্প্যানিশ কোচ। ছন্দে ছিলেন সাদ উদ্দিনও। মালদ্বীপের বিপক্ষে গোলও করেছিলেন এই দুই ফুটবলার। তাদের না থাকাটা আসন্ন ম্যাচে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে কাবরেরার বিশ্বাস যারা দলে আছেন তারা নিজেদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারলে কোন সমস্যা হবে না।

এ পর্যন্ত লেবাবনের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার দুটি খেলেছে ২০১১ সালে বিশ্বকাপ বাছাই পর্বে। লেবাননে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হেরে আসলেও ঢাকায় অনুষ্ঠিত ফিরতি লেগে তাদের ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের ওই দলটির বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচটি খেলেছে গত জুনে সাফ চ্যাম্পিয়নশিপে। ওই ম্যাচে ২-০ গোলে হেরে যায় জামালরা।

সোমবার ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে স্বাগতিক কোচ কাবরেরা বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে কি ঘটেছে আপনারা জানেন। আমি ওই দিনটিকে ভুলে নতুন একটি দিনে নতুন একটি ম্যাচ খেলতে চাই। কিছুদিন আগেও আমরা লেবাননের বিপক্ষে খেলেছি। তাদের শক্তিমত্তা সর্ম্পকে আমাদের ধারণা আছে। সেটা বুঝেই আমি ম্যাচ পরিকল্পনা করেছি।’ বসুন্ধরা কিংস অ্যারেনায় গ্যালারি পূর্ণ থাকে। সেটি কাল বাড়তি প্রেরণা যোগাবে উল্লেখ করে কাবরেরা বলেন, ‘মাঠে দর্শক থাকলে এমনিতে স্বাগতিক ফুটবলাররা উজ্জীবিত থাকে। পাশাপাশি প্রতিপক্ষ চাপে পড়ে। আর সেই সুযোগটাই আমরা কাজে লাগাতে চাই।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add