for Add

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ মুরাদ ও শাহাদাত

প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ।বাসস।

প্রথম-শ্রেণির ক্যারিয়ারে দারুণ পারফরমেন্স করছেন  ২২ বছর বয়সী মুরাদ। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেকের পর ২৫ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগে মুরাদের সতীর্থ টপ অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপু এবং পেসার হাসান মাহমুদকেও টেস্ট সিরিজের জন্য সুযোগ দিয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যে  বাংলাদেশ দলের  নিয়মিত মুখ হয়ে গেছেন হাসান। টাইগারদের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টিতে খেলেছেন শাহাদাত।
বিশ্বকাপে আঙুলে চিড় ধরায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। স্ত্রী ও নবজাতক শিশুর পাশে থাকতে এক মাসের ছুটি পেয়েছেন লিটন দাস।

সাম্প্রতিক সময়ে ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ২৫ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার।

লিটনের জায়গায় উইকেটরক্ষক হিসেবে নুরুল হাসান সোহানকে দলে ফিরিয়েছে বাংলাদেশ।

২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই সিরিজ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় চক্র শুরু করছে  বাংলাদেশ।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add