for Add

ভারতকে হারানোর কৌশল খুঁজছে অস্ট্রেলিয়া

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অপ্রতিরোধ্য ভারত। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল টিম ইন্ডিয়া। ফাইনালের মঞ্চে ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তিনি জানান, ফাইনালে ভারতকে হারানোর কৌশল নকশা আমাদের জানা আছে।বাসস

মুখোমুখি হওয়া লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। এরপর বিদ্যুৎ গতিতে ছুটেছে ভারতের জয়রথ। টানা আট ম্যাচ জিতে অপরাজিত থেকে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া। সেমিতে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ২০১১ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত।

ভারতের পর লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও হার মানে অস্ট্রেলিয়া। তবে প্রথম দুই ম্যাচে হারের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি অসিদের। টানা আট ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। গতরাতে সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারায় তারা।

ফাইনালে শক্তিশালী ভারতকে মোকাবেলার জন্য অস্ট্রেলিয়া পুরোপুরি প্রস্তুত বলে জানান হ্যাজেলউড। তিনি বলেন, ‘সত্যি বলতে, ভারত খুবই ভালো ক্রিকেট খেলছে। তাদের ভালো মানের পেসার, স্পিনার ও ব্যাটার আছে। প্রতিটা বিভাগেই ভালো পারফর্ম করছে তারা।’

লিগ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৯ রানে গুটিয়ে গিয়েছিলো অস্ট্রেলিয়া। শক্তপোক্ত পুুঁজি না থাকলেও, বল হাতে শুরুতেই ভারতকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিলো অস্ট্রেলিয়ার বোলাররা। ২ রানে ভারতের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় তারা। কিন্তু চতুর্থ উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয় বঞ্চিত করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

ঐ ম্যাচের স্মৃতি মনে করিয়ে দিয়ে হ্যাজেলউড বলেন, ‘চেন্নাইতে লিগ পর্বে লো-স্কোরিং ম্যাচে তাদের কিছু খুঁত আমরা লক্ষ্য করেছি। আমরা সত্যিই ভাগ্যবান যে, ছোট লক্ষ্যমাত্রা দিয়েও তাদের দ্রুত কিছু উইকেট ফেলে দিয়েছিলাম।’

প্রতিপক্ষকে টার্গেট দিয়েও প্রতিপক্ষকে চাপে রাখার কথা জানান হ্যাজেলউড, ‘দ্বিতীয় ইনিংসে বোলিং করলেও আমরা নতুন বলে বেশ ভালই চাপে রাখছি বিপক্ষ দলকে, প্রথমে বল করার ক্ষেত্রেও একইরকম হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলের মধ্যে আলোচনা হয়েছে এবং এটার উপরেই আমরা বেশি জোর দিচ্ছি। আমরা কৌশল জানি এবং আশা করি রোববারও একইভাবে এগুবো।’

সব সংবাদ

জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add