for Add

বিকেএসপির পথে বাফুফের এলিট একাডেমি

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান এলিট ফুটবল একাডেমি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বাফুফে। এরই মধ্যে বাফুফে থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বিকেএসপিকে।

সে প্রেক্ষিতে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির একটি প্রতিনিধি দল সাভারের বিকেএসপি গিয়ে সেখানকার সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে এবং কথা বলেছেন প্রতিষ্ঠানটির কর্মর্কাদের সঙ্গে।

এ বিষয়ে বাফুফের সহসভাপতি ও ডেভেলেপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূাঁইয়া মানিক বলেছেন, ‘এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু বলার সময় হয়নি। একটি প্রতিনিধি দল বিকেএসপি পরিদর্শন করেছে। তারা একটা প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন নিয়ে সভাপতির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, এখানে অনেক বিষয় আছে। দুই পক্ষ কিভাবে প্রকল্পটি চালিয়ে নিতে পারবো তা নিয়ে বিকেএসপির সঙ্গে আমাদের আরো আলোচনা করতে হবে।’

সেপ্টেম্বর থেকে বাফুফের এলিট এাডেমির ফুটবলাররা ছুটিতে আছে। ডিসেম্বরে আবার তাদের একাডেমিতে ডাকার কথা। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ নষ্ট হয়ে যাচ্ছে। এটা বদলাতে হবে। কাজ শুরু হতে পারে সহসাই। তখন ৬ মাস নাকি আরো বেশি সময় লাগে বলা যায় না। তাই একাডেমির কার্যক্রমে যাতে ব্যঘাত না ঘটে এ জন্য আমরা বিকেএসপির সঙ্গে যৌথভাবে এটা পরিচালনা করতে চাই।

‘বিকেএসপিরও ফুটবল নিয়ে কাজ করার আগ্রহ আছে। আশা করি হয়ে যাবে। বিকেএসপিতে একাডেমি পরিচালনা করতে পারলে ফুটবলাররা আরো বেশি সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবে। পড়াশুনার বিষয়টাও ভালো চলবে। আরো বেশি নিয়মের মধ্যে বেড়ে উঠতে পারবে তারা।’

বাফুফের এলিট একাডেমিতে বর্তমানে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সের ৫৫ জন ফুটবলার আছে। এই একাডেমির জন্য বিদেশি কোচ নিয়োগ দেওয়ার উদ্যোগও নিয়েছে বাফুফে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add