for Add

অষ্টম ব্যালন ডি’র জয় করলেন মেসি

ব্যালন ডি’অরের পুরস্কার কার হাতে উঠছে তা অনেকটা অনুমেয় ছিল। প্যারিসে বিশ্বফুটবলের প্রত্যাশারই বহি:প্রকাশ ঘটেছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনের মেসি জিতে নিয়েছেন এ বছরের ব্যালন ডি’র ট্রফি। বর্ণাঢ্য ক্যারিয়ারে এটি ৩৬ বছর বয়সী মেসির অষ্টম ব্যালন ডি’অর ট্রফি। গতবার এ পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমা।

গত বছর সব ছাপিয়ে কাতার বিশ্বকাপে মেসির দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এই ট্রফির অন্যতম দাবীদার করে তুলেছিল। তার নেতৃত্বে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয় করে। আসরে সাত গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন মেসি।

এবারের ব্যালন ডি’অর ট্রফি জয়ে মেসি পিছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান সেনসেশন আর্লিং হালান্ড ও তৎকালীন পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।

জুনে পিএসজি ছেড়ে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবার পর প্রথমবারের মতো ফরাসি রাজধানীতে এসেছিলেন মেসি। অনুষ্ঠানের তার সাথে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু ও তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো ছিল।

ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যামের কাছ থেকে পুরস্কার গ্রহণের পর মেসি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমরা বিশ্বকাপে যা অর্জন করেছি তার জন্য পুরো আর্জেন্টিনা দলের প্রতি এটি আমার উপহার। সর্বশেষ আমি যখন এই ট্রফি জয় করেছিলাম সেটা ২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দেবার জন্য। কিন্তু এবারেরটা সত্যিই আমার কাছে বিশেষ কিছু। কারণ এটি বিশ্বকাপ জেতার জন্য পেয়েছি।

২০০৯ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’র জয় করেছিলেন মেসি। ক্যারিয়ারে আরো একটি ব্যালন ডি’র জয় কতটা সম্ভব, এমন প্রশ্নের অবশ্য জোড়ালো কোন জবাব দেননি মেসি। আগামী ২০২৬ বিশ্বকাপে মেসি যদি খেলেনও তার বয়স হবে ৩৯ বছর। এ সম্পর্কে মেসি বলেন, ‘এতো দূরের ভবিষ্যত নিয়ে আমি এখনো কিছু চিন্তা করিনি। এই মুহূর্তে প্রতিটি দিন আমি শুধুমাত্র উপভোগ করছি। যুক্তরাষ্ট্রে এরপর আমাদের পরবর্তী মিশন কোপা আমেরিকা। সেখানে এখন আমি আছি। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আমরা মাঠে নামবো। সে কারণে বাড়তি একটি আত্মবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে। এরপর দেখা যাক কি হয়।’

২০২১ সালে বার্সেলোনা থেকে প্যারিসে এসে দুই বছর কাটিয়েছেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টার বলেন, ‘এই শহরে খেলাটা আমি সবসময়ই উপভোগ করেছি। আমার সন্তানরাও এই শহরটিকে দারুণ পছন্দ করেছে। প্যারিস ছেড়ে যাওয়াটা আমার জন্য সহজ ছিল না। এটা একটি দারুণ শহর। প্যারিসে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। ফুটবলের দিক থেকে দেখতে হলে হয়তোবা প্রত্যাশানুযায়ী সবকিছু হয়নি। কিন্তু এখানকার ভাল দিকগুলো সবসময়ই মনে থাকবে।’

আর্জেন্টাইন প্রয়াত কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার প্রতি মেসি তার ব্যালন ডি’অর শিরোপা উৎসর্গ করেছেন। সোমবার ছিল ম্যারাডোনার ৬৩তম জন্মবার্ষিকী। এ সময় মেসি বলেন, ‘শুভ জন্মদিন দিয়েগো, এই ট্রফিটি তোমার জন্য।’

পিএসজির হয়ে গত বছর ৪১ গোল করা এমবাপ্পে ছিলেন ক্লাবের সেরা খেলোয়াড়। এমনকি বিশ্বকাপেও সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জয় করেছিলেন। এর মধ্যে ফাইনালে করেছিলেন হ্যাটট্রিক। কিন্তু ব্যালন ডি’অরের তালিকায় তিনি শেষ পর্যন্ত তৃতীয় স্থান পেয়েছেন। সিটির হয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করা হালান্ড হয়েছেন দ্বিতীয়। –বাসস 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add