for Add

গাজায় মানবিক সাহায্যের আহ্বান সালাহ’র

ইসরায়েলের অমানবিক হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সাহয্যের আহ্বান জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ।

গতকাল বুধবার (১৮ অক্টোরব) সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় অবরুদ্ধ গাজায় অবিলম্বে মানবিক সহায়তার অনুমতি দেওয়ার জোর দাবি জানান এই লিভারপুল ফরোয়ার্ড ।

ভিডিও বার্তায় তিনি ইসরায়েল এবং হামাসের মধ্যে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এ সময় সহিংসতার এক সপ্তাহ পার হলেও ফিলিস্তিন ইস্যুতে তার নিজ দেশ মিশরের নীরব থাকার তীব্র সমালোচনাও করেন সালাহ।

সালাহ বলেন, ‘এমন কথা বলা সব সময় সহজ নয়। এখানে অনেক বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। অত্যন্ত হৃদয়বিদারক বর্বরতার ঘটনা ঘটেছে। সব জীবনই পবিত্র এবং প্রত্যেকের বেঁচে থাকার অধিকার রয়েছে।’

লিভারপুল ফরোয়ার্ড আরও বলেন, ‘গণহত্যা বন্ধ করা দরকার; পরিবারগুলোকে ছিন্নভিন্ন করা হচ্ছে। এখন এটি পরিষ্কার যে, অবিলম্বে গাজায় মানবিক সাহায্যের অনুমতি দিতে হবে। সেখানকার মানুষ ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে।’

এর আগে গত এক সপ্তাহ ধরে গাজা ইস্যুতে কোনো মন্তব্য করেননি সালাহ। ফলে তার মিশরীয় ভক্তদের তীব্র সমালোচনার মুখে পড়েন ইংলিশ ফুটবল লিগের ক্লাব লিভারপুরের এই ফরোয়ার্ড। এছাড়া তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহকে আনফলো করার ক্যাম্পেইনও শুরু করেন।

মিশরীয় ফুটবল ভক্তরা মনে করছেন, গাজা ইস্যুতে সালাহ’র অবশ্যই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত। তাদের রক্ষায় কথা বলা উচিত ছিল।

মঙ্গলবার গাজার অভ্যন্তরে একটি ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরাইলি হামলার ঘটনার সমালোচনায় সালাহ বলেন, ‘গত রাতে হাসপাতালের দৃশ্যগুলো ছিল ভয়ঙ্কর। গাজার জনগণের জরুরিভাবে খাদ্য, পানি এবং চিকিৎসা সরবরাহ প্রয়োজন। আমি বিশ্ব নেতৃবৃন্দকে নিরীহ আত্মাদের আরও হত্যা প্রতিরোধে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। মানবতা অবশ্যই জয়ী হবে।’

ইসরায়েলের অমানবিক হামলার তীব্রতা কতটা মারাত্মক ছিল তা গত এক সপ্তাহের মৃতের সংখ্যা বিবেচনা করলেই আঁচ করা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩ হাজার ৪৭৮ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৫ জন। এরপর গাজায় যেন কোনো ধরনের মানবিক সাহায্য পৌঁছানো না যায় সেজন্য উপত্যকাটিকে চারদিক থেকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল-হামাস যুদ্ধকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে থেকে বিরত রাখতে ইসরাইলে জরুরি সফর করেছেন।

পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, বাইডেনের অনুরোধের পর মিশর থেকে গাজায় সীমিত মানবিক সহায়তার অনুমতি দেওয়া হবে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add