for Add

ইনজুরিতে থাকা মেসিকে নিয়েই আর্জেন্টিনার স্কোয়াড

ইনজুরির কারণে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামতে পারছেন না বেশ কিছুদিন। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি লিওনেল মেসি। তবুও চোটাক্রান্ত লিওনেল মেসিকে রেখেই বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সূত্র : জাগোনিউজ 

সর্বশেষ আর্জেন্টিনার হয়ে গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে মাংসপেশির চোটে পড়েছিলেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচটি শেষ না করেই মাঠ থেকে বের হতে হয় তাকে। এরপর লাপাজে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি। ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে আটলান্টার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি।

এরপর টরন্টোর বিপক্ষে খেলার ৩৬ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় অস্বস্তি নিয়ে। এরপর ইউএস ওপেন কাপের ফাইনাল খেলতে পারেননি। যার ফলে মিয়ামিকে শিরোপা বঞ্চিত থাকতে হয়। এরপর এমএলএসের একাধিক ম্যাচে দর্শক হয়ে থাকতে হয় মেসিকে।

তাকে কবে দলে পাওয়া যাবে, তা নিয়ে কিছু নিশ্চিত করে বলতে পারেননি ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো। প্রতিদিন মেসির অবস্থা পর্যবেক্ষণের কথা বলেন তিনি।

সব মিলিয়ে মেসি এখন দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে রয়েছেন। তবে চোটাক্রান্ত মেসিকে মার্টিনো না খেলালেও তাকে নিয়ে দল ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে দলে রাখলেও স্কালোনির স্কোয়াডে জায়গা হয়নি এনজেল ডি মারিয়ার। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা-ইন্টার মিলান ম্যাচে চোটে পড়েছেন ডি মারিয়া।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা নিজেদের পরের ম্যাচ খেলবে ১৩ অক্টোবর ভোরে প্যারগুয়ের বিপক্ষে, আর ১৮ অক্টোবর মেসিদের প্রতিপক্ষ পেরু।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান মুসো (আতালান্তা)

ডিফেন্ডার: ওয়াল্টার বেনটেজ (পিএসভি আইন্দোহোভেন), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), গঞ্জালো মন্তিয়েল (নটিংহাম ফরেস্ট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), জার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লুকাস মার্তিনেজ (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কো পেলেগরিনো (এসি মিলান), মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), লুকাস এসকুইভেল (আথলেটিকো পারানায়েন্সে)।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো প্যারেদেস (এএস রোমা), এনজো ফার্নান্দেজ (চেলসি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো ডি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা), জিওভানি লো সেলসো (টটেনহাম), ব্রুনো জাপেলি (অ্যাথলেটিকো পারানায়েন্সে), কার্লোস আলকারাজ (সাউদাম্পটন)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add