for Add

এগিয়ে গিয়েও নেপালের বিপক্ষে সাবিনাদের ড্র

জাপান ও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নারী ফুটবল দলের সব দৃষ্টি ছিল নেপালের দিকে। প্রথমবার এশিয়ান গেমস খেলতে গিয়ে সাবিনারা পড়েছিল শক্তিশালী জাপান ও ভিয়েতনামের গ্রুপে। নেপাল ছিল বলে একটা জয়ের লক্ষ্য নিয়েই চীনের হাংজুতে গিয়েছিলেন সাবিনারা।

জাপানের কাছে ৮ ও ভিয়েতনামের কাছে ৬ গোল হজম করলেও নেপালকে হারাতে পারলে লক্ষ্যপূরণ হতো সাবিনাদের। চীন যাওয়ার আগে এমন কথাই বলে গিয়েছিলেন দলের কোচ-অধিনায়ক। সেই লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে গিয়েও পারেননি তারা। লিড নিয়ে ১-১ গোলে ড্র করে এশিয়ান গেমস শেষ করলো সাইফুল বারী টিটুর দল।

হাংজুর ওয়েনজু স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ৪৪ মিনিটে দেওয়া অধিনায়ক সাবিনা খাতুনের গোলে ১-০ তে এগিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ।

কিন্তু গোলটি ধরে রাখতে পারেননি তারা। ৮৩ মিনিটে সাবিত্রা ভান্ডারির পাস থেকে রেখা পউদেল গোল করে ম্যাচে সমতা আনেন। এ ড্রয়ে তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এশিয়ান গেমসে অভিষেক আসর শেষ করলো নারী ফুটবল দল। নেপালের সমান ১ পয়েন্ট হলেও গোলগড়ে বাংলাদেশ চার দলের মধ্যে চতুর্থ।

গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এ নিয়ে টানা তিন ম্যাচ ড্র করলো তাদের বিরুদ্ধে। জুলাইয়ে ঢাকা এসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ ১-১ ও ০-০ তে ড্র করে গেছে নেপাল।

সাবিনারা ওই সিরিজেও শেষ দিকে গোল খেয়ে জয় হাতছাড়া করেছেন। সিরিজের প্রথম ম্যাচে ৬৬ মিনিটে সাবিনা গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। ইনজুরি সময়ে গোল করে নাটকীয় ড্র করেছিল নেপাল।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add