for Add

সালাহকে সৌদিতে নিতে ২০৭২ কোটি টাকার প্রস্তাব

টাকার ঝনঝনানিতে একের পর এক ফুটবলার পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। ক্রিশ্চিয়ানো রোনালদো গেছেন, গেছেন নেইমারের মতো তারকাও। এবার লিভারপুলের মোহাম্মদ সালাহর দিকে হাত বাড়িয়েছিল সৌদি ক্লাব আল ইত্তিহাদ।

সালাহকে কিনতে লিভারপুলের কাছে ১৫০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ২০৭২ কোটি টাকার বেশি) বিশাল প্রস্তাব দিয়েছিল আল ইত্তিহাদ। কিন্তু লিভারপুল সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে খেলাধুলার জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন’।

৩১ বছর বয়সী সালাহকে নিতে সৌদি চ্যাম্পিয়নরা কয়েক সপ্তাহ ধরেই দৌড়ঝাপ করছে বলে শোনা যাচ্ছিল। তবে লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ শুরু থেকেই বলে আসছিলেন, মিসরীয় ফরোয়ার্ডকে তারা কিছুতেই ছাড়বেন না।

লিভারপুল কর্তৃপক্ষ অবশ্য আগেই স্বীকার করেছে, সালাহর প্রতি আগ্রহ দেখাচ্ছে আল ইত্তিহাদ। তবে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তারা পাননি জানা গিয়েছিল এমনটা।

তবে শুক্রবার সকালে নিশ্চিত হয়েছে, ইত্তিহাদ সালাহর জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব রেখেছে, অন্যান্য সুযোগ সুবিধাসহ যা কিনা পড়বে ১৫০ মিলিয়ন পাউন্ড।

আনুষ্ঠানিক সে প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে লিভারপুল। ইংলিশ ক্লাবটির একটি সূত্র ‘ইএসপিএন’কে জানিয়েছে, ‘এই খেলোয়াড় বিক্রির জন্য নয়।’ অর্থাৎ কোনো লোভনীয় প্রস্তাব দিয়েই সালাহকে কেনা যাবে না।

আল ইত্তিহাদে খেলতে গেছেন সাবেক রিয়াল তারকা করিম বেনজেমা। সালাহকে নিয়ে তারা আক্রমণভাগকে ভয়ংকর করতে চাইছিল। পাঁচ বছর লিভারপুলে খেলা সালাহর সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহোও এখন আল ইত্তিহাদে। তাই সালাহ পুরোনো সঙ্গীর সঙ্গে মিলিত হতে পারেন, এমন সম্ভাবনা ছিল। তবে লিভারপুল সব সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add