for Add

এক চুমুতে সব হারাচ্ছেন স্পেন ফুটবল প্রধান

প্রথমবারের মতো বিশ্বকাপ জয়। এই মুহূর্তে লাইমলাইটে থাকার কথা স্পেনের মেয়েদের। তবে আলোচনায় আছেন দেশটির ফুটবল ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালস। নারী বিশ্বকাপ ফাইনাল শেষে পদকমঞ্চে বিশ্বজয়ী স্পেনের ফুটবলার। যা নিয়েই মূলত বিতর্ক হচ্ছে।

ক্ষোভ ঝেরেছেন দেশটির প্রধানমন্ত্রীও। এছাড়া সরকারের মন্ত্রী, ক্রীড়াসংশ্লিষ্ট লোকজন, ফুটবল ক্লাব ও খেলোয়াড়দের সংগঠনের পক্ষ থেকেও ৪৬ বছর বয়সী রুবিয়ালসর পদত্যাগের দাবি উঠেছে।

গত রোববার নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার হেনিফার হারমোসোর সঙ্গে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেন রুবিয়ালস। স্টেজে ওঠার পর তাকে জড়িয়ে ধরে ঠোটে চুমু খেয়ে বসেন স্পেন ফুটবল প্রধান। মুহূর্তেই দৃশ্যটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অন্য ফুটবলারের তুলনায় হারমোসোর সঙ্গে দীর্ঘ সময় আলিঙ্গন করেন রুবিয়ালস। দুহাতে জড়িয়ে উঁচুতে তুলে ধরেন। একে অপরের সঙ্গে কথাও বলেন। একপর্যায়ে হারমোসোকে জাপটে ধরে ঠোটে চুমু খান রুবিয়ালস।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হারমোসো জানিয়েছিলেন, ‘আমার এটা বিন্দুমাত্র পছন্দ হয়নি।’ স্পেনজুড়ে ক্ষোভ বাড়তেই দেশটির সরকারও রুবিয়ালসের এই বিতর্কিত চুমুকাণ্ডের তদন্ত ও দ্রুত পদক্ষেপ দাবি করেছে স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে। আরএফইএফ এরই মধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং শুক্রবার এ নিয়ে জরুরি বৈঠকে বসবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

এদিকে, প্রতিবাদের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন রুবিয়ালস। সেখানে তিনি হারমোসোকেও তার পক্ষে কথা বলতে ক্যামেরার সামনে আসার অনুরোধ জানিয়েছিলেন। তবে ফেডারেশন প্রধানের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এই মুহূর্তে দৃষ্টান্তমূলক শাস্তি চান হারমোসো।

স্পেনের নারী ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রো’কে নিয়ে যৌথ বিবৃতিতে স্প্যানিশ এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার স্বার্থ রক্ষা করতে এজেন্সি টিএমজের সঙ্গে কাজ করে যাচ্ছে আমার ইউনিয়ন ফুটপ্রো এবং তারা এ বিষয়ে সক্রিয় ভূমিকায় আছে। এ ধরনের আচরণ করে কেউ যেন পার না পায়, সেটি নিশ্চিত করতেই আমরা কাজ করে যাচ্ছি। নারী ফুটবলারদের অগ্রহণযোগ্য আচরণ থেকে রক্ষা করতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেন নেওয়া হয়, সেটাই আমাদের লক্ষ্য।’

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যে কোনো সময়ই ফুটবল ফেডারেশনের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে রুবিয়ালসকে। লা লিগার ক্লাব হেতাফের সভাপতি আনহেল তোরেস যেমন সোজাসাপ্টাই বলেছেন, ‘রুবিয়ালসকে সরে দাঁড়াতে হবে। তার আচরণ খুবই বাজে। ফেডারেশন সভাপতি হিসেবে তিনি আর এক মিনিটও থাকতে পারেন না।’  তথ্য সূত্র : ঢাকাপোস্ট.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add