for Add

জাতীয় দলের ক্যাম্পে ৩২ ফুটবলার, দুই নতুন মুখ

অক্টোবরে বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রীতি ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

৪ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে রোববার। প্রাথমিক ক্যাম্পের জন্য ৩২ ফুটবলার ডেকেছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ (শনিবার) ক্যাবরেরা আনুষ্ঠানিকভাবে ডাক পাওয়া খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন।

রোববার ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন। তবে সবাইকে শুরু থেকে পাচ্ছেন না কোচ। বসুন্ধরা কিংসের খেলোয়াড় যারা ডাক পেয়েছেন তারা যোগ দেবেন ২৫ আগস্ট এবং আবাহনীর ফুটবলাররা ক্যাম্পে উঠবেন মোহনাবাগানের বিপক্ষে ম্যাচ খেলার পর ২৭ আগস্ট।

খেলোয়াড়দের ক্যাম্প হোটেল রিজেন্সিতে। অনুশীলন হবে কিংস এরেনায়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটিও হবে নতুন এই ভেন্যুতে। বাফুফের সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি হবে কিংস এরেনায়। অতিথি দলটি ঢাকায় আসবে ২৬ আগস্ট। তারাও ক্যাম্প করবে ঢাকায়।

যে ৩২ জনকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছেন ক্যাবরেরা, তাদের মধ্যে নতুন মুখ দুইজন। আজমপুর ফুটবল ক্লাবের ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দিপক রায় প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন।

জাতীয় দলের ক্যাম্পে এশিয়ান গেমসের অনূর্ধ্ব-২৩ দলের কয়েকজন ফুটবলারও আছেন। এশিয়ান গেমসেও কোচ থাকবেন ক্যাবরেরা। তাই তিনি জাতীয় দল ও এশিয়ান গেমসের খেলোয়াড়দের সমন্বয় করেই অনুশীলন চালাবেন।

জামাল ভূূঁইয়া আর্জেন্টিনার ক্লাবের যোগ দিয়েছেন। কোচ ক্যাবরেরা আশা করছেন, ম্যাচের এক সপ্তাহ আগে জামালকে অনুশীলনে পাবেন। কারণ, জামালের যোগ দেওয়া না দেওয়ার বিষয়টি নির্ভর করছে তার নতুন ক্লাব কবে তাকে ছাড়ে তার ওপর।

ডাক পাওয়া ৩২ ফুটবলার
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, মিতুল মারমা, পাপ্পু হোসেন।

রক্ষণভাগ : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইশা ফয়সাল, আতিকুজ্জামান।

মধ্যমাঠ : সোহেল রানা-১, শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা-২, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া।

আক্রমণভাগ : রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add