for Add

উয়েফা বর্ষসেরার দৌড়ে মেসি, প্রতিদ্বন্দ্বী হালান্ড-ডি ব্রুইনা

লিওনেল মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে। কিন্তু ইউরোপে তার পায়ের ছাপটা রয়ে গেছে এখনও। এমনকি উয়েফার ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের সেরা তিনেও মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন খুদেরাজ।

বৃহস্পতিবার ২০২২-২৩ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচনে সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করেছে উয়েফা। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড।

উয়েফা বর্ষসেরার পুরস্কারের জন্য প্রথমে সংস্থাটির টেকনিক্যাল স্টাডি গ্রুপ ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে একটি প্রাথমিক তালিকা তৈরি করে দেয়। তালিকায় থাকা খেলোয়াড়দের ভোট দেন উয়েফা আয়োজিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের প্রথম রাউন্ডে খেলা দলগুলোর কোচ, নির্বাচক ও নির্বাচিত সাংবাদিকেরা।

জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ারের গত ১২ মাসের পারফরম্যান্স বিচার করে প্রতি বছর এই পুরস্কার দেয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। সেই বিবেচনায় মেসি উয়েফার পুরস্কারে মনোনীত হয়েছেন।

ইউরোপ ছেড়ে আমেরিকান ক্লাবের সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছেন মেসি। তবে তার আগে তিনি ছিলেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। আগের মৌসুমে জাতীয় দল আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। সবমিলিয়ে উয়েফার মৌসুমসেরা খেলোয়াড়ের দৌড়ে মেসির নামটি অপ্রত্যাশিত ছিল না।

এদিকে উয়েফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তিন জনের তালিকায় মনোনয়ন পেয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা, ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মঞ্চে তুলে দেওয়া সিমোনে ইনজাঘি ও তিন দশক পর নাপোলিকে সিরি ‘আ’র শিরোপা জেতানো লুসিয়ানো স্পালেত্তি।

মেসি, ডি ব্রুইনা নাকি হালান্ড- কে হবেন উয়েফার বর্ষসেরা ফুটবলার? উত্তরটা জানা যাবে আগামী ৩১ আগস্ট। তথ্য সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add