for Add

নাটকীয় জয়ে ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন

নারী বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের মঞ্চটা ভালো করেই চেনা সুইডেনের। চলতি আসরসহ ৫ বার তাদের দেখা গেছে শেষ চারে। এর মধ্যে ২০০৩ সালে দেশটি রানার্সআপও হয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই বিশ্বকাপে সুইডেন যেভাবে উড়ছিল, তাতে নতুন চ্যাম্পিয়ন হিসেবে অনেক ফুটবলবোদ্ধা নামটি ধরেই নিয়েছিল। শেষ ষোলোতে সবচেয়ে বেশি শিরোপা জেতা যুক্তরাষ্ট্র ও কোয়ার্টার ফাইনালে আরেক সাবেক চ্যাম্পিয়ন জাপানকে বিদায় করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথটা যেন পরিষ্কারই করে ফেলেছিলেন সুইডিশ মেয়েরা।

কিন্তু উড়তে থাকা সুইডেনকে মাটিতে নামতে হলো তাদের অতি পরিচিত সেমিফাইনালমঞ্চ থেকেই। আজ (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্পেন ২-১ গোলে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো উঠে গেছে বিশ্বকাপের ফাইনালে।

আগামীকাল (বুধবার) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ২০ আগস্ট শিরোপার জন্য লড়বে স্পেন।

কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে জাপানের বিদায়ের পরই নিশ্চিত হয়েছিল নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। আর সেই নতুনের তালিকায় বেশি আলোচিত ছিল সুইডেন।

গ্রুপপর্বে ইতালি-আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে উঠেছিল সুইডেন। এর পর তাদের শিকার যুক্তরাষ্ট্র ও জাপান।

আজ ফাইনালে ওঠার লড়াইয়ে সুইডিশ মেয়েরা প্রথমে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখেও শেষ পর্যন্ত পারেনি স্পেনের সঙ্গে। অকল্যান্ডের ইডেনপার্কে শেষ ১০ মিনিটে হওয়া ৩ গোলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে যায় স্পেন।

৮০ মিনিট গোলশূন্য। পরের মিনিটেই স্পেন এগিয়ে যায় সালমা সেলেস্তার গোলে। ৮৮ মিনিটে রেবেকা মারিয়ার গোল ম্যাচে ফিরিয়ে আনে সুইডেনকে।

তখন ধরেই নেওয়া হয়েছিল, প্রথম সেমিফাইনাল গড়াচ্ছে অতিরিক্ত সময়ে। না, নির্ধারিত নব্বই মিনিটের মধ্যেই সব শেষ করে দেয় স্পেন। সুইডেন ম্যাচে ফেরার পরের মিনিটেই ওলগা কারমোনার গোল স্পেনকে তুলে দেয় প্রথমবারের মতো ফাইনালে। তথ্য সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add