for Add

বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে চান সাকিব

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে আগামী অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে সাফল্য এনে দিতে মরিয়া সাকিব বলেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ কতটা ভাল দল সেটি বিশ্বকাপে দেখানোর চ্যালেঞ্জ।

গতরাতে চলমান লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ১৭তম ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে খেলতে নেমে নিজের অধিনায়কত্ব ও বিশ্বকাপে দলের সম্ভাবনা নিয়ে কথা বলেন গল টাইটান্সের হয়ে মাঠে নামা সাকিব।

এ ম্যাচে জাফনাকে ৭ উইকেটে হারিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পায় গল। দলের হয়ে ৪ ওভার বল করে ১৩ রানে ১ উইকেট নেন সাকিব। ব্যাট হাতে ৪ বলে ২ রান করে ফিরেন তিনি।

ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী ব্রডকাস্টা প্রতিনিধির সাথে কথা বলেন সাকিব। পুনরায় ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে জানতে চাওয়া হলে সাকিব বলেন, ‘এটা আমার জন্য নতুন কিছু নয়।’

গত চার বছরে বাংলাদেশ ওয়ানডেতে কতটা ভাল করেছে, সেটি আগামী বিশ্বকাপে দেখাতে চান সাকিব। তিনি বলেন, ‘গত চার বছরে আমরা কতটা ভাল দল হয়ে উঠেছি, সেটা দেখানোই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপে ভাল করার দারুণ সুযোগ আছে আমাদের সামনে।’

২০১৯ সালের বিশ্বকাপের পর বিশ্বকাপ সুপার লিগ চালু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপ সুপার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৮টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৫৫ পয়েন্ট পায় বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ১৫৫ পয়েন্ট পায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডও। রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের তৃতীয়স্থানে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা। টেবিলে বাংলাদেশের পেছনে পড়েছিল- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো।

বিশ্বকাপ সুপার লিগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। পিঠের ইনজুরির কারণে সদ্য অধিনায়কত্ব ছাড়েন তামিম। তার জায়গায় আবারও নেতৃত্ব পান সাকিব।

আসন্ন বিশ্বকাপ নিয়ে সাকিব আরও বলেন, ‘আমরা এখন খুবই ভাল দল। ওয়ানডে ফরম্যাটে আমরা ভাল খেলছি। আমরা কতটা ভাল, সেটাই এখন দেখানোর সময় এসেছে।’

বিশ্বকাপের আগে সাকিবের নেতৃত্বে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও রয়েছে টাইগারদের। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add