for Add

কাড়াকাড়ির পর নিলামে বাফুফে একাডেমির ফুটবলাররা

মাত্র দুই বছর আগে যাত্রা করা বাফুফের এলিট একাডেমির ১৫ থেকে ২০ জন ফুটবলার নিয়ে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন ক্লাব মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্সের মধ্যে। -জাগোনিউজ 

খেলোয়াড়দের যে মূল্য দিতে চেয়েছিল ক্লাবগুলো, তার পরিমাণ প্রায় কাছাকাছি। যে কারণে বাফুফে কোনো ক্লাবকেই খেলোয়াড় না দিয়ে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

আজ (শুক্রবার) বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জানিয়েছেন, ‘তিনটি ক্লাব আমাদের কাছে কয়েকজন ফুটবলার চেয়েছিল। কিন্তু আমরা কাকে রেখে কাকে দেবো? তাই উম্মুক্ত নিলামে যাচ্ছি। সেই নিলামে যে কোনো ক্লাবই অংশ নিতে পারবে। ফুটবলারদের মূল্য যে ক্লাব বেশি বলবে তারাই পাবে।’

দেশের ফুটবলে নিলামে খেলোয়াড় কেনাবেচার ঘটনা প্রথম হতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে নতুন এক দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে দেশের ফুটবলে।

সাধারণত ক্লাবগুলো একাডেমির মাধ্যমে খেলোয়াড় তৈরি করলেও বাংলাদেশে হলো তার উল্টো। এখানে ক্লাবগুলো কাড়িকাড়ি অর্থ ব্যয় করে ফুটবলার কিনলেও নিজেরা একাডেমির মাধ্যমে খেলোয়াড় তৈরি করে না।

আগামী কয়েক দিনের মধ্যে নিলামের ব্যবস্থা করবে ফেডারেশন। এই নিলাম হবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেল্টালে। হোটেলটির সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে। যে কারণে সেখানে নিলামের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাফুফের ওই কর্মকর্তা।

নিলামের সিদ্ধান্ত হলেও এখন প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। কোন খেলোয়াড়ের ভিত্তিমূল্য কত হবে, নিলামের পর ওঠা দামের কতভাগ খেলোয়াড় পাবেন আর কতভাগ বাফুফের ভাণ্ডারে যোগ হবে তাও ঠিকঠাক হয়নি। আগামী কিছুদিনের মধ্যে এই খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করে বাফুফে নিলামের তারিখ ও সময় ঘোষণা করবে।

করোনার পরপরই বাফুফে এই একাডেমি চালু করেছে কমলাপুর স্টেডিয়ামে। শেষ হওয়া মৌসুমেও একজন খেলোয়াড় তখন মোহামেডানের কাছে ১০ লাখ টাকায় বিক্রি করেছিল বাফুফে।

মিরাজুল ইসলাম নামের এ ফরোয়ার্ডের কাছ থেকে মোহামেডান অবশ্য ভালো সার্ভিস পায়নি চুক্তির শর্তের কারণে। বাফুফের বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য হয়েছিল মোহামেডান। এবার অবশ্য চুক্তির শর্ত পরিবর্তন করেই ক্লাবগুলো ফুটবলার কিনবে বাফুফের কাছ থেকে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add