for Add

অনাপত্তিপত্র বিবেচনায় আছেন তাসকিন

এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি গুরুত্বপূর্ণ আসরের আগে কাজের চাপ বিবেচনায় শ্রীলংকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টিতে খেলতে পেসার তাসকিন আহমেদের অনাপত্তিপত্র পাবার সম্ভাবনা ক্ষীন।

বর্তমানে জিম-আফ্রো টি-টেন লিগে খেলা তাসকিনের সাথে যোগাযোগ করেছিলো এলপিএলর দল ডাম্বুলা আউরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন অনাপত্তিপত্র পাওয়ায় এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে পেসার শরিফুল ইসলাম এবং বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন ব্যাটার তাওহিদ হৃদয়।

নিজামউদ্দিন বলেন, ‘অতীতে আমাদের নিয়ম ছিল, বছরে সর্বোচ্চ দু’টি বিদেশী লিগে খেলোয়াড়দের খেলার অনুমতি দেয়া। কিন্তু বর্তমানে ঘরোয়া লিগগুলো যেভাবে অনুষ্ঠিত হচ্ছে তাতে লিগের সংখ্যার চেয়ে কাজের চাপকে বিবেচনায় নেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গন এবং ভবিষ্যত টুর্নামেন্টে অংশগ্রহণও আরেকটি বিষয়। আমরা সেসব বিষয় বিবেচনা করেই ছাড়পত্র দিচ্ছি। তাসকিন এখনও এলপিএলের জন্য বিবেচনাধীন। সাম্প্রতিক সময়ে তার অংশগ্রহণ ও কাজের চাপ বিবেচনা করে তাকে নিয়ে ভিন্নভাবে ভাবতে পারি আমরা। অন্য খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়া হয়েছে।’

জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করেছেন তাসকিন। কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা পেসার। কিন্তু বিশ্বকাপ সামনে থাকায় কাজের চাপ বিবেচনায় অনাপত্তিপত্র দেয়া হয়নি তাকে।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলে লক্ষেèৗ সুপার জায়ান্টস এবং পিএসএলে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন।
আইপিএল না খেলার কারণে পরে সাকিব আল হাসান এবং লিটন দাসের সাথে তাসকিনকেও ক্ষতিপূরণ দেয় বিসিবি।

নিজামউদ্দিন বলেন, ‘এলপিএল খেলতে না দিলে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারবো না। এটি নীতিগত বিষয় এবং বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।’

তিনি আরও বলেন, ‘এশিয়া কাপ এবং বিশ্বকাপ বিবেচনায় অনাপত্তিপত্র নিয়ে রক্ষণাত্মক বিষয়টি নিয়ে আমরা ভাবছি। আমরা মূলত কাজের চাপ বিবেচনা করছি। যারা পূর্বে যেকোন কারণে খেলতে পারেনি, তাদের খেলার সুযোগ দেয়া হতে পারে।’

বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুনও এলপিএলে খেলবেন। দু’জনকেই দলে নিয়েছে গল টাইটান্স।

আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে এলপিএল। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add