for Add

ভারত-পাকিস্তানের বিশ্বকাপে ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত ওয়ানডে বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তানের ম্যাচের সূচিতে পরিবর্তন হতে পারে।

মূলত ১৫ অক্টোবর থেকে হিন্দু ধর্মালাম্বীদের ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ শুরু হবে। এ কারণে হিন্দু প্রধান দেশটিতে ঐ দিন নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণেই ম্যাচের সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।

ফলে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি আয়োজন করতে পারে বিসিসিআই। এ বিষয়ে ইতোমধ্যে আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। কিন্তু এখনও কোন চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হয়নি। চূড়ান্ত সিদ্বান্ত নেয়ার আগে বিশ্বকাপ ম্যাচ আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সাথে বৈঠক করবে বিসিসিআই।

বিশ্বকাপের ঘোষিত সূচিতে ১৪ অক্টোবর ডাবল-হেডার (একই দিন দু’টি ম্যাচ) ম্যাচ রয়েছে। দিল্লিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান এবং চেন্নাইতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। সূচিতে ছয় দিন দু’টি করে ম্যাচ থাকলেও কোন ট্রিপল-হেডার (একই দিন তিনটি ম্যাচ) ম্যাচ নেই।

৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের সাথে খেলা রয়েছে টিম ইন্ডিয়ার। পরবর্তীতে পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত।

টুর্নামেন্টের দ্বিতীয় দিন ৬ অক্টোবর হায়দারাবাদে নেদারল্যান্ডসের সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচের আগে হায়দারাবাদে ১২ অক্টোবর শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান। ২০ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান।

এ অবস্থায় দুই চিরপ্রতিন্দ্বন্দির ম্যাচটি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হলে হায়দারাবাদ ও আহমেদাবাদের ম্যাচের মধ্যে মাত্র একদিন বিরতি পাবে পাকিস্তান। দু’দিন বিরতি পাবে ভারত।

বিসিসিআই বিলম্বে বিশ্বকাপের সূচি ঘোষণা করার প্রায় এক মাস পর এমন ইস্যু তৈরি হলো। ম্যাচের টিকিট কবে থেকে বিক্রি হবে, এ ব্যাপারেও এখনও কোনও তথ্য ঘোষণা করেনি বিসিসিআই। কিন্তু ক্রিকেটপ্রেমিরা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা ইতোমধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আহমেদাবাদে ফ্লাইট এবং হোটেল বুক করে রেখেছে। এটি ঐতিহাসিকভাবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দেখা ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে একটি। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add