for Add

শতভাগ ফিট হয়েই তামিমের ফেরা উচিত মনে করছেন মাশরাফি

যেহেতু পারফরম্যান্স দিয়েই নিজকে প্রমাণ করতে হবে তাই শতভাগ ফিট হয়েই তামিম ইকবালের জাতীয় দলে ফেরা উচিত বলে মনে করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পিঠের চিকিৎসার জন্য এ মুহূর্তে লন্ডনে অবস্থান করায় ৩০ জুলাই শুরু হতে যাওয়া এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে ওয়ানডে অধিনায়ক তামিমকে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয়। -বাসস

রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘আমি মনে করি পুরোপুরি ফিট হয়ে তামিমের ফেরা উচিত। সে পারফরম্যান্স করবে এমন মানসিক প্রস্তুতিও থাকা উচিত। কেননা পারফরম্যান্সই তার পক্ষে কথা বলবে।’

কে পক্ষে আছে বা কে নেই এসব নিয়ে চিন্তা না করে মানসিকভাবে তামিমকে আরও শক্ত হবার পরামর্শ দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘মানসিকভাবে শক্ত হতে হবে তাকে। তামিম এখন যে বয়সে আছে তাকে অবশ্যই পারফর্ম করতে হবে। দেশের জন্য ভাল কিছু এনে দিয়েই তার বিদায় নেওয়া উচিত।’

মাশরাফি আরও বলেন, ‘কোচ, ক্রিকেট বোর্ড তার পক্ষে বা আমরাও তার পক্ষে, কিন্তু কে তার পক্ষে থাকবে আর কে বিপক্ষে থাকবে- এমন কিছু নিয়ে সে চিন্তিত থাকবে আমরা এটা চাই না। সে একজন পারফরমার এবং তাকে পারফর্ম করতে হবে। সে যদি পারফর্ম করে তবে সবকিছু ঠিক হয়ে যাবে।’

আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর ২৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। যার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাশরাফি। তামিমের দেশকে আরও কিছু দেয়ার ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন ম্যাশ।

মাশরাফি বলেন, ‘সে (তামিম) ১৫ হাজার রান করেছে। এটি সত্যি, সে দেশের জন্য অনেক কিছু করেছে। কিন্তু দিনের শেষে যদি সে পারফর্ম না করে তবে কেউ এটি মনে রাখবে না।’

তিনি আরও বলেন, ‘সে ইনজুরিতে ভুগছে এবং ইনজুরির কারণে পারফর্ম করছে না। ইনজুরি কাটিয়ে উঠতে হবে তাকে। আমি যেমন বলেছি, সঠিক জিনিসগুলো করার বিষয়ে। ইনজুরি নিয়ে তার ভাবা উচিত। যদি সে ফিট হয়ে ফিরে আসে, আমি নিশ্চিত সে অনায়াসে রান করবে এবং তার পুরোনো রুপে ফিরে আসবে।’

প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় বিশ্বকাপ চলাকালীন মাশরাফিকে দলের মেন্টর হবার প্রস্তাব করেছিলেন তামিম। কিন্তু সাবেক অধিনায়ক জানান, মেন্টরের ভূমিকা কি তা জানেন না। জাতীয় দলের মেন্টরের যখন কিছু করার নেই তখন তামিম কেন এমনটা চেয়েছিলেন তাতে অবাক হয়েছেন মাশরাফি।

মাশরাফি প্রশ্ন করে বলেন, ‘মেন্টরের ভূমিকা কি? একজন মেন্টর থাকলে দলের লাভ কি? তিনি আরও বলেন, ‘একজন পরামর্শদাতা কি কাজে লাগে? আপনি কি আমাকে বলতে পারেন? আমি জানি না কেন সে (তামিম) চায়। আমি জানি না একজন মেন্টরের কাজ কি। ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি সৃস্টি হয়, এমন কিছু ঘটে তখন চিন্তা করা যেতে পারে।’

এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নিজস্ব এক শো’তে মাশরাফিকে মেন্টর হবার প্রস্তাব দিয়ে তামিম বলেছিলেন, ‘আমি যদি ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক হই এবং যদি বোর্ড অনুমতি দেয় তাহলে আমি আপনাকে (মাশরাফি) মেন্টর হিসাবে চাই।’ এরপরও মাশরাফির বলেন, ‘এগুলো এখন বলতে পারবো না। সময় হলেই বোঝা যাবে।’

মাশরাফি জানান, যদি প্রধানমন্ত্রী তাকে মেন্টর হিসেবে চায়, তাহলে মেনে নিতে হবে। মাশরাফি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মেন্টর হিসেবে চান তাহলে বিষয়টি ভিন্ন হবে। যদি তিনি চান তবে এটি নিয়ে তর্ক করার সুযোগ নেই।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add