for Add

পঞ্চাশতম আন্তর্জাতিক ম্যাচটি জয়ে রাঙাতে পারলো না সাবিনারা

পঞ্চাশতম আন্তর্জাতিক ম্যাচটি জয়ে রাঙাতে পারলেন না সাবিনা খাতুনরা। নারী ফুটবলে বাংলাদেশের এই মাইলফলকের দিনে জয় উদযাপন করেছেন নেপালি মেয়েরা। দুই ম্যাচ ড্র হলে সিরিজ নির্ধারণ হয় টাইব্রেকারে।

নারী ফুটবলে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটি। গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছিল নেপাল।

আন্তর্জাতিক ম্যাচে সেটিই বাংলাদেশের একমাত্র জয়। এবার ঘরের মাঠে জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারবেন সাবিনা-রূপনা চাকমারা তেমন প্রত্যাশা ছিল সবার। তবে দুই ম্যাচের একটিও জিততে পারেনি দক্ষিণ এশিয়ার সেরা দলটি।

প্রথম ম্যাচে বাংলাদেশ জিততে জিততে ড্র করেছে। লিড নিয়েও শেষ দিকে গোল খেয়ে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচের শুরুর দিকে একটি সুযোগ ছাড়া তেমন কিছু করতে পারেনি স্বাগতিক মেয়েরা।

প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই এই ম্যাচে দল সাজিয়েছিলেন কোচ মাহবুবুর রহমান লিটু। তবে আক্রমণভাবে তিন খেলোয়াড় তহুরা খাতুন, সানজিদা আক্তার ও কৃষ্ণা রানী সরকার ছিলেন পুরোপুরি নিস্প্রভ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এই তিনজনকে বসিয়ে নতুনদের নিয়ে আক্রমণভাগের দায়িত্ব দেন কোচ। তহুরার পরিবর্তে ‘জাপানি কন্যা’ সুমাইয়া, সানজিদার পরিবর্তে শাহেদা আক্তার রিপা এবং কৃষ্ণার পরিবর্তে রিতু পর্নাকে নামানোর পর বাংলাদেশের খেলার ধার কিছুটা বেড়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বাংলাদেশ নেপালের রক্ষণে হানা দিয়েছিল কয়েকবার। তবে গোল হতে পারে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি আক্রমণভাগের ফরোয়ার্ডরা। নাম্বার নাইন পজিশনে খেলা সুমাইয়া দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেও নিজেকে ফুটিয়ে তুলতে পারেননি।

আগের দিন অনুশীলন শেষে সাবিনাদের কোচ মাহবুবুর রহমান লিটু বলেছিলেন, দেশের পঞ্চাশতম ম্যাচটি তারা জয়ে রাঙাতে চান। অধিনায়ক সাবিনা খাতুন অবশ্য জানতেনই না, এই ম্যাচটি জাতীয় দলের পঞ্চাশতম।

তবে তিনি বলেছিলেন, প্রথম দিনের চেয়ে এই ম্যাচ তারা আরো ভালো খেলে নির্ধারিত নব্বই মিনিটেই ম্যাচটি জিততে চান। সাবিনারা সেটা পারেননি। ঘরের মাঠে দুই ম্যাচ ড্র করে টাইব্রেকারে হেরে সিরিজ খুইয়েছেন তারা। তথ্য : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add