for Add

প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে ভারতকে হারালো বাংলাদেশ নারী দল

পেসার মারুফা আকতার ও স্পিনার রাবেয়া খানের দুর্দান্ত বোলিং নৈপুন্যে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতকে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃস্টি আইনে বাংলাদেশ ৪০ রানে হারিয়েছে ভারতকে। ছয়বারের দেখায় এই প্রথম ভারতকে হারের লজ্জা দিলো বাংলাদেশ। মারুফা ৪টি ও রাবেয়া ৩টি উইকেট নেন। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানার দল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আকতার। ৪৫ বল খেলে মাত্র ১৪ রান তুলেন তারা। রানের খাতা না খুলেই প্রথম ব্যাটার হিসেবে আউট হন শারমিন। পরের ওভারে নামের পাশে ১৩ রান রেখে ফিরেন মুরশিদা।

১৪ রানে ২ উইকেট পতনের দলের হাল ধরেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ১৫ দশমিক ১ ওভারের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। প্রায় ২ ঘন্টা খেলা বন্ধ থাকলে ম্যাচটি ৪৪ ওভারে নামিয়ে আনা হয়।

তৃতীয় উইকেটে ৭৪ বলে ৪৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন ফারজানা ও নিগার। ফারজানা ২৭ রানে থামলেও দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার। ফারজানার ইনিংসে ৫টি ও নিগারের ব্যাট থেকে ৩টি বাউন্ডারি আসে।

৩১তম ওভারে দলীয় ১০৩ রানের মধ্যে ফারজানা ও নিগার ফেরার পর শক্তহাতে বাংলাদেশের হাল ধরতে পারেননি পরের দিকের ব্যাটাররা। ৪৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। লোয়ার অর্ডারে সুলতানা খাতুন ১৬, ফাহিমা খাতুন অপরাজিত ১২ ও রাবেয়া খান ১০ রান করেন। অতিরিক্ত থেকে ১৯ রান পায় বাংলাদেশ। ভারতের আমানজত কৌর ৪টি উইকেট নেন।

৪৪ ওভারে জয়ের জন্য ১৫৪ রানের টার্গেটের শুরুতেই চাপে পড়ে ভারত। বাংলাদেশের বোলারদের তোপে ৬১ রানে ৫ উইকেট হারায় ভারত। এসময় মারুফা ২টি ও রাবেয়া ১টি উইকেট নেন।

শুরুর চাপ সামলে উঠার চেষ্টা করেও সফল হয়নি ভারতের মিডল অর্ডার ব্যাটাররা। মারুফা ও রাবেয়ার বোলিং তোপে ৩৫ দশমিক ৫ ওভারে ১১৩ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে দিপ্তি শর্মা ২০, আমানজত-ইয়াশটিকা ভাটিয়া ১৫ রান করে করেন।

৭ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের মারুফা। রাবেয়া ৭ দশমিক ৫ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাহিদা আকতার-সুলতানা খাতুন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মারুফা।

আগামী ১৯ জুলাই মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add